উপহার বিতরণে সরকার জাবেদ আহমেদ সুমন, শুভেচ্ছা বার্তায় তারেক রহমান
গাজীপুরে দুর্গোৎসবের উৎসবে সম্প্রীতির সেতুবন্ধন
- আপডেট সময় : ১০:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৩৪ বার পড়া হয়েছে


১৬টি পূজা মণ্ডপে সভাপতি-সম্পাদক সম্মাননা, সাম্প্রদায়িক সম্প্রীতিতে নতুন দৃষ্টান্ত; নির্বাচনী প্রত্যাশায় জনতার উচ্ছ্বাস
গাজীপুর মহানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ৩৮তম শারদীয় দুর্গোৎসব। শহরের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় মণ্ডপে মণ্ডপে ভক্ত-অনুরাগীদের উপস্থিতি এবং আনন্দের পরিবেশ লক্ষ্য করা গেছে। এ উৎসবকে ঘিরে শহরে সৃষ্টি হয়েছে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।
১. গাছা রবিদাস পাড়া যুব সংঘ পূজা উদযাপন পরিষদ, সভাপতি শীতল রবিদাস, সাধারণ সম্পাদক: তাপস রবিদাস, সহ-সাধারণ সম্পাদক: রাজন রবিদাস, ২. ৩৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি: আব্দুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক: মোহাম্মদ আল নাঈম আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম শফিক, ৩. গাজীপুর মহানগর কৃষক দল যুগ্ম আহ্বায়ক: সোলেমান ইসলাম নবীন, ৪. ৩৬ নং ওয়ার্ড যুবদল যুগ্ন সাধারণ সম্পাদক: খোরশেদ আলম ৫. গাছা জিয়া মঞ্চ সাংগঠনিক সম্পাদক: মোঃ সাগর, ৬. খাইলকুর সনাতনা কল্যাণ যুব সংঘ সভাপতি: শ্রী দুর্জয় দেবনাথ (দানেরশ), সাধারণ সম্পাদক: শ্রী সত্যানন্দ হালদার ৭. ধীৎপুর পশ্চিম স্থায়ী সর্বজনীন দুর্গা মন্দির সভাপতি ও সাধারণ সম্পাদক। ৮. ধীৎপুর পূর্বপাড়া শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গা মন্দির সভাপতি ও সাধারণ সম্পাদক ৯. গাছা মধ্যপাড়া পূজা উদযাপন কমিটি সভাপতি: সত্য রঞ্জন শীল, সাধারণ সম্পাদক: বাবু মিন্টু চন্দ্র দাস ১০. ইছর শ্রী লক্ষী রানী দুর্গা মন্দির – সভাপতি ও সাধারণ সম্পাদক ১১. ধীৎপুর পূর্বপাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক ১২. ধীৎপুর পশ্চিম স্থায়ী সার্বজনীন দুর্গা মন্দির সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩. শহীদ সিদ্দিক সড়ক, মধ্যখানের বুটবাজার সভাপতি ও সাধারণ সম্পাদক ১৪. মধ্যপাড়া খানকুর বুটবাজার সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫. ঈশ্বর দক্ষিন বর্মন পাড়া সভাপতি ও বাবু রঞ্জিত চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ১৬. উৎসব অঙ্গন দূর্গা মন্দির প্রাঙ্গন সভাপতি: বাবুল নকুল চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বিএনপি নেতা ও গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন প্রতিটি মণ্ডপে পৌঁছে সভাপতিদের হাতে পুরস্কার ও সম্মাননা এবং সাধারণ সম্পাদকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই আমাদের অঙ্গীকার। ধর্ম যার যার, উৎসব সবার।” তিনি এই উদ্যোগকে শহরে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের জন্য বিশেষভাবে পুরস্কার ও উপহার সামগ্রী পাঠিয়েছেন, যা সরকার জাবেদ আহমেদ সুমন প্রত্যেক মণ্ডপে পৌঁছে দিয়েছেন।
তারেক রহমান বার্তায় বলেন, “বাংলাদেশ সকলের। সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধর্ম যার যার, উৎসব সবার।” দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়; এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। গাজীপুরের ১৬টি মণ্ডপে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই অংশ নিয়েছেন আনন্দে। রাজনৈতিক ও সামাজিক ভেদাভেদ ভুলে মানুষ একসাথে উৎসবে মিলিত হয়েছেন—যা সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত।
স্থানীয় নেতাকর্মী ও পূজা কমিটির সভাপতি-সম্পাদকরা জানান, সরকার জাবেদ আহমেদ সুমনের সরাসরি উপস্থিতি ও তারেক রহমানের উপহার বিতরণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বক্তারা বলেন, পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি বাঙালির সংস্কৃতির ঐতিহ্য। এ ধরনের উদ্যোগ শুধু উৎসবকে প্রাণবন্ত করে না, বরং রাজনৈতিক সম্প্রীতি ও গণতান্ত্রিক প্রত্যাশাকেও উজ্জীবিত করে। অনেকে আশা প্রকাশ করেন, আগামীর জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।











