ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

md younus
  • আপডেট সময় : ০৯:৩৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১৮৭৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বললেন, “হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সব শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
এসময় চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করতে হবে।
উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণনে উদ্যোগ নিতে হবে।
সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিংকে শক্তিশালী করে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো কর্মসংস্থান তৈরি করা। দেশব্যাপী ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার ১০ দিনের মধ্যে কৃষকদের ১২ হাজার কোটি টাকার সুদ মওকুফের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষককার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ, সেচ সুবিধা ও সহজে ঋণ পাবেন।
এছাড়া তরুণদের স্টার্টআপ ও মেইড ইন বাংলাদেশের মাধ্যমে পাটপণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৯:৩৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬