ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন মোঃ মাসুদ রানা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ ইয়েমেনি বাহিনীর ওপর ড্রোন হামলা চালালো হুতিরা গরু চুরির অভিযোগ থেকে পাল্টা মামলা সারের জন্য ফুঁসে উঠছে কৃষক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ‘মৈত্রী শিল্প’ পরিদর্শনে এসে উপদেষ্টা বলেন, শত বছরের আবর্জনা পরিষ্কার করতে সময় লাগবে-‘যেখানেই হাত দিচ্ছি, সেখানেই সংস্কার হচ্ছে’

“আমরা ফেরেশতা নই, সময়ের সঙ্গে সব ঠিক হবে”—টঙ্গীতে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

md younus
  • আপডেট সময় : ০৭:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ২২৩৭ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই, জাদু দিয়ে সব কিছু করে দিতে পারব না। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক করা হবে।”
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ‘মৈত্রী শিল্প কারখানা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সব জায়গায় পোকামাকড়ের মতো দুর্নীতি—যেখানে হাত দিচ্ছি সেখানেই ঝাড়ু দিতে হচ্ছে। মুক্তার মতো একটি ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত ছিল। অথচ এর চেয়ে ছোট অনেক বেসরকারি প্রকল্প রয়েছে, যা নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং সেখানে ভর্তুকি দিতে হয় না।”
উপদেষ্টা আরও বলেন, “আমরা শত যুগের আবর্জনার মধ্যে পড়েছি। যুগ যুগ ধরেই এ অব্যবস্থাপনা চলছে। আমাদের দেখতে হবে কাজের পরিধি ও সময়ের সীমাবদ্ধতা কতটুকু। সেই অনুপাতে কাজ ভাগ করলেই বোঝা যাবে কেন এখনো সব জায়গায় হাত দিতে পারিনি। তবে যেখানেই হাত দিচ্ছি, সেখানেই সংস্কার হচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “এখন মুক্তা পানিতে আমরা হাত দিয়েছি। মুক্তা পানির কর্মকর্তা-কর্মচারীরা ইতিমধ্যে জেনে গেছে—মুক্তা এখন একটি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। সারা বিশ্বে এখনো পানির জায়গায় প্লাস্টিক বোতলের বিকল্প তৈরি হয়নি। তবে আমি চাই, মুক্তায় একটি ‘প্লাস্টিক গবেষণা সেল’ গড়ে তোলা হোক।”
এর আগে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও উৎপাদন বিভাগ পরিদর্শন করেন এবং কর্মরত প্রতিবন্ধী শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান, কারখানা ব্যবস্থাপক মহসিন আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৯৮০ সালে টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প’ বর্তমানে প্লাস্টিক পণ্যসহ ১২৮ প্রকার পণ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানের মোট ১২৫ জন কর্মীর মধ্যে ৯৭ শতাংশই শারীরিকভাবে প্রতিবন্ধী, যারা নিজেদের দক্ষতা ও শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ‘মৈত্রী শিল্প’ পরিদর্শনে এসে উপদেষ্টা বলেন, শত বছরের আবর্জনা পরিষ্কার করতে সময় লাগবে-‘যেখানেই হাত দিচ্ছি, সেখানেই সংস্কার হচ্ছে’

“আমরা ফেরেশতা নই, সময়ের সঙ্গে সব ঠিক হবে”—টঙ্গীতে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় : ০৭:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫