ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন মোঃ মাসুদ রানা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ ইয়েমেনি বাহিনীর ওপর ড্রোন হামলা চালালো হুতিরা গরু চুরির অভিযোগ থেকে পাল্টা মামলা সারের জন্য ফুঁসে উঠছে কৃষক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

আলহামদুলিল্লাহ — ষড়যন্ত্রমূলক মামলায় জামিনে মুক্তি পেয়ে প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ; প্রতিষ্ঠানে শিক্ষার শৃঙ্খলা ও উন্নয়নে নতুন প্রত্যয়ের সূচনা

আনন্দঘন পরিবেশে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার পুনরায় দায়িত্ব গ্রহণ

md younus
  • আপডেট সময় : ০৯:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ২২৫৯ বার পড়া হয়েছে

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে আজ এক আনন্দঘন ও ঐতিহাসিক পরিবেশের সৃষ্টি হয়, যখন স্বনামধন্য অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া আনুষ্ঠানিকভাবে পুনরায় তাঁর দায়িত্ব গ্রহণ করেন। দুষ্টু চক্রের ষড়যন্ত্রমূলক মামলায় জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ পদে যোগদান করেন। যোগদানের মুহূর্তে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে তাঁদের প্রিয় শিক্ষককে বরণ করেন। পুরো ক্যাম্পাসে আনন্দের ঢেউ বয়ে যায়— যেন ন্যায় প্রতিষ্ঠা ও সত্যের জয়লাভের প্রতীক হয়ে ফিরে এসেছেন এক নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী। এসময় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আজিজুল হক রাজু মাস্টার বক্তব্যে বলেন, “অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া আমাদের প্রতিষ্ঠানের হৃদয়। তাঁর নেতৃত্বেই টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ আজ উন্নতির পথে এগিয়ে চলছে। তাঁর প্রত্যাবর্তন আমাদের সবার জন্য আশীর্বাদ।”

অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া দায়িত্ব গ্রহণের পর বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি আবারও আমার প্রিয় প্রতিষ্ঠানে ফিরে এসেছি। কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আধুনিক শিক্ষায় গড়ে তোলাই আমার অঙ্গীকার।” তিনি সকল শিক্ষক ও কর্মচারীকে দায়িত্বশীলভাবে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলাবোধে উৎসাহিত করেন।
অধ্যক্ষ জানান, আগামী শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণি পাঠদানসহ সব কার্যক্রম যথারীতি চলবে। তবে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান ঐদিন বন্ধ থাকবে বলে জানানো হয়। অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার পুনরায় যোগদানকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সমাজের সর্বস্তরে আনন্দের ছোঁয়া লেগেছে। অনেকে একে “ন্যায় ও সত্যের জয়” হিসেবে দেখছেন। শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “সত্য কখনো হার মানে না। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি উত্তম পরিণতি দান করেন।” আলহামদুলিল্লাহ – টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার প্রত্যাবর্তন নতুন আলোর সূচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলহামদুলিল্লাহ — ষড়যন্ত্রমূলক মামলায় জামিনে মুক্তি পেয়ে প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ; প্রতিষ্ঠানে শিক্ষার শৃঙ্খলা ও উন্নয়নে নতুন প্রত্যয়ের সূচনা

আনন্দঘন পরিবেশে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার পুনরায় দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৯:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫