ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন মোঃ মাসুদ রানা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ ইয়েমেনি বাহিনীর ওপর ড্রোন হামলা চালালো হুতিরা গরু চুরির অভিযোগ থেকে পাল্টা মামলা সারের জন্য ফুঁসে উঠছে কৃষক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

সচিবালয়ে পুলিশ-শিক্ষক সংঘর্ষ, আহত অর্ধশত ঢামেকে

md younus
  • আপডেট সময় : ০৮:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২২৪০ বার পড়া হয়েছে

রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশে সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকা মেডিকেলে আহত শিক্ষকরা জানিয়েছেন, “১৭ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন তারা। আজকে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পুলিশ সদস্যরা আমাদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আমাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হন।”
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রেস ক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বলেন, দুপরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের পাশের সচিবালয়ের ব্যরিগেট ভেঙে ভেতরে ঢ়ুকার চেষ্টা করেন।
এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সচিবালয়ে পুলিশ-শিক্ষক সংঘর্ষ, আহত অর্ধশত ঢামেকে

আপডেট সময় : ০৮:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫