ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ

ঢাকা থেকে নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বতন্ত্র প্রার্থিতার ইঙ্গিত

md younus
  • আপডেট সময় : ০৮:০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ২১২৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত। নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসলাম, যাতে ভোটটা অপচয় না হয়।”
তিনি আরও বলেন, “আমি যদিও আগে ভোটার ছিলাম, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে—২০১৮ ও ২০২৪ সালে। তখন কেউই ভোট দিতে পারেনি। এবার অন্তত ভোট দিতে পারি, সেই সুযোগটা নিশ্চিত করলাম।”
কোন দল থেকে প্রার্থী হচ্ছেন—এমন প্রশ্নে আসিফ মাহমুদ জানান, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপর দেখা যাক কী হয়।” বিএনপি এই আসন ফাঁকা রেখেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কেউ আসন ফাঁকা রাখলো কি রাখলো না, সেটা আমার জানার বিষয় নয়। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।”
অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, “নিশ্চিতভাবেই আমি নির্বাচন করবো। তবে কখন পদত্যাগ করবো, সেটি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে। শিগগিরই বিষয়টি জানানো হবে।”
জুলাই সনদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকে নিয়েই ভাবছে। বিচার, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের কাজ একসঙ্গেই চলছে। এ মাসেই বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।”
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “আমি সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা করেছি। যেখানে থাকবো, সেখান থেকেই ভোটার হয়েছি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য জায়গা নয়, বরং নাগরিক পরিচয়টাই গুরুত্বপূর্ণ।”
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এই আসনে এখন পর্যন্ত বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত প্রার্থী হিসেবে আইনজীবী জসীম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।
থানা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ সাতাশি হাজার দুইশ আটত্রিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা থেকে নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বতন্ত্র প্রার্থিতার ইঙ্গিত

আপডেট সময় : ০৮:০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫