তরুণদের খেলাধুলায় মনোনিবেশের আহ্বান প্রভাষক বশির উদ্দিনের — ঐক্য, মানবতা ও ইতিবাচক রাজনীতির অনুপ্রেরণায় বর্ণাঢ্য আয়োজন
গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ২১৪৬ বার পড়া হয়েছে

গাজীপুরের গাছা থানার কামারজুরি ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২৫ অক্টোবর) উদ্বোধন হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও গাজীপুর–৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর স্মৃতিকে ধারণ করেই আজকের এই টুর্নামেন্ট আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি চাই তরুণরা রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হোক, কারণ খেলাধুলা মানুষকে একত্র করে, শৃঙ্খলাবদ্ধ করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”

তিনি আরও বলেন, “যদি জনগণ আমাকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ এই মাঠে বাংলাদেশের জনপ্রিয় তারকা খেলোয়াড়দের নিয়ে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করবো। বিএনপি সবসময় তরুণদের মেধা, মনন ও খেলাধুলা বিকাশে কাজ করে যাবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করবো।”
আয়োজন ও নেতৃত্ব: উদ্বোধক ছিলেন রাশেদুল ইসলাম কিরণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি ও প্রতিষ্ঠাতা সভাপতি, টঙ্গী পশ্চিম থানা বিএনপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ ফারুক হোসেন খান, আহবায়ক “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি” ও সাবেক সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ ইউসুফ আলী সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক গাছা থানা যুবদল। টুর্নামেন্টের সফল আয়োজন নিশ্চিত করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মোহাম্মদ বেলায়েত মাস্টার, মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, মোহাম্মদ ইদ্রিস মণ্ডল, আবু মোহাম্মদ কাউসার, মোহাম্মদ আজিজুল হক সরকার, মাহবুব মিয়াজী, মোহাম্মদ শামীম, মোঃ সাত্তার হোসেন, মোহাম্মদ শামীম বেপারী, মোহাম্মদ জনি ও মোঃ জাকির হোসেন।
অনুপ্রেরণায় ও অতিথিবৃন্দ, এই আয়োজনের অনুপ্রেরণায় ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোহাম্মদ আব্দুর রহিম খান (কালা), দপ্তর সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি। তিনি একইসঙ্গে উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্বও পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হারুন অর রশিদ খান, সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটি; হাজী আবুল কাশেম, মোঃ দানিছুর রহমান দিদার, মোঃ কামরুজ্জামান বিপ্লব ও মোঃ ইব্রাহীম হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচ ও মাঠজুড়ে উৎসব, উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হায়দারাবাদ স্পোর্টিং ক্লাব বনাম ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাব। ৬০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাব ৩–১ গোলে জয়ী হয়। মাঠজুড়ে ছিল উপচে পড়া দর্শকসমাগম ও উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর টঙ্গীর এই মাঠে এমন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, যা স্থানীয় মানুষকে আনন্দিত করেছে।
একজন দর্শক বলেন, “অনেক বছর পর এই মাঠে এমন উৎসবমুখর খেলা দেখলাম। রাজনীতি, ক্রীড়া আর সামাজিক মিলনমেলায় যেন আবার প্রাণ ফিরে পেয়েছে টঙ্গী।”
আরাফাত রহমান কোকোর স্মৃতি ও আদর্শকে ধারণ করে এ আয়োজন প্রমাণ করেছে— বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি তরুণ প্রজন্মের বিকাশ, সমাজের ঐক্য এবং মানবিক চেতনার ধারক একটি আন্দোলন। প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে এমন উদ্যোগ গাজীপুরে খেলাধুলার নতুন অনুপ্রেরণা হিসেবে গড়ে উঠছে।











