টঙ্গী পশ্চিম থানা যুবদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নয়াপল্টন থেকে সংসদ ভবন পর্যন্ত স্লোগানে মুখরিত রাজপথ
ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র্যালিতে শেখ মোঃ সুমনের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন
- আপডেট সময় : ০১:২০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব র্যালিতে’ ব্যাপক উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাংগঠনিক শক্তির জানান দিয়েছে গাজীপুর মহানগর যুবদল। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে সংসদ ভবন অভিমুখে আয়োজিত এ র্যালিতে বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

র্যালিতে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোঃ সুমনের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নতুন পোশাকে সুসজ্জিত নেতাকর্মীদের বিশাল মিছিল, শৃঙ্খলাবদ্ধ পদচারণা এবং মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর রাজপথ।
শেখ মোঃ সুমনের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা যুবদলের এই বিশাল উপস্থিতি র্যালিতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। মিছিলের সারিবদ্ধ অবস্থান, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ সাংগঠনিক শক্তি ছিল চোখে পড়ার মতো। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা শেখ মোঃ সুমন তাঁর সহযোদ্ধাদের নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক ঐক্য ও নেতৃত্বের দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
শুধু পদ-পদবিতে নয়, কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে উপস্থিত থাকা এবং তাঁদের ভালোবাসা অর্জনই একজন নেতার নেতৃত্বের প্রকৃত সৌন্দর্য এমনটাই প্রতিফলিত হয়েছে তাঁর নেতৃত্বে অংশ নেওয়া নেতাকর্মীদের উপস্থিতিতে। এবারের র্যালিতে তাঁর নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা যুবদলের ব্যাপক অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কর্মসূচি সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, মিছিল পরিচালনায় দায়িত্ব পালন করেছেন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে রাজধানীতে এসে অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শেখ মোঃ সুমন। তিনি নেতাকর্মীদের ঐক্য, ভালোবাসা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দলের যেকোনো কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করাই আমাদের অঙ্গীকার।
রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্বের মূল্যায়ন শুধু পদ-পদবিতে নয়, বরং কর্মীদের অংশগ্রহণ, ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই প্রকাশ পায়। ঐতিহাসিক ৭ নভেম্বরের এই সার্বভৌমত্ব র্যালিতে শেখ মোঃ সুমনের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা যুবদলের অংশগ্রহণ সেই সাংগঠনিক ঐক্যেরই একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকল।
ইতিহাসের পাতায় ৭ নভেম্বরের এই আয়োজন স্মরণীয় হয়ে থাকুক। নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ ও অংশগ্রহণের স্মৃতি হয়ে থাকুক আগামী দিনের সাংগঠনিক পথচলার প্রেরণা। শেখ মোঃ সুমন, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল, সভাপতি, টঙ্গী পশ্চিম থানা যুবদল, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক, সার্থক হোক।



















