ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ

জনগণের রাষ্ট্র গঠনে তারেক রহমানের ৩১ দফা— গণতন্ত্র, আইনের শাসন ও মানবিক সেবার অঙ্গীকারে সরকার জাবেদ আহমেদ সুমন

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে বিএনপির উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি

md younus
  • আপডেট সময় : ০৮:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ২১৩৮ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নোয়াগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত আলী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি ও গাজীপুর–৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন।
প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা হচ্ছে একটি জনগণের রাষ্ট্র গঠনের নীলনকশা। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে আমরা জনগণের কাছে এই দফাগুলোর তাৎপর্য তুলে ধরছি।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নতুন জাতীয় ঐক্য ও সুবিচারভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।” বৈঠকের আগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি, উঠান বৈঠকের আগে টিএনটি বাজারসহ টঙ্গীর বিভিন্ন বাজার, গলি, অলিগলি ও মসজিদের সামনে বিএনপির নেতাকর্মীরা জনগণের মাঝে “৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি”র লিফলেট বিতরণ করেন। প্রত্যেক বাজার, গলি, ট্রেন ও রিকশার যাত্রী—সবার হাতে তুলে দেওয়া হয় তথ্যবহুল হ্যান্ডবিল, যাতে ছিল তারেক রহমানের নেতৃত্বে নতুন রাষ্ট্রগঠন পরিকল্পনার মূল পয়েন্টগুলো।
এ সময় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “আমরা মাঠে-মাঠে, ঘরে-ঘরে গিয়ে জনগণের কাছে বিএনপির ৩১ দফা তুলে ধরছি। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধার ও ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার।”
“আমার বাবা কখনো মিথ্যা বলেননি, আমিও বলব না। আমি নাজিম ডাক্তারের ছেলে, একটি দায়িত্বশীল পরিবার থেকে এসেছি। জনগণের পাশে থাকাই আমাদের বংশের ঐতিহ্য। যদি নমিনেশন না-ও পাই, আমার কর্মীরা তবুও জনগণের পাশে থাকবে-সহযোগিতা করবে, সেবা দেবে।”
বক্তব্যে তিনি বলেন, “আমরা প্রতিবন্ধী ও অসহায় মানুষদের পাশে আছি—যাদের ঠিকানা নেই, আমরা তাদের ঠিকানা দিচ্ছি; যাদের চিকিৎসা দরকার, তাদের সহায়তা করছি। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা মানুষের মৌলিক অধিকার ও মানবিক সেবা নিশ্চিত করতে চাই।”
জনপ্রিয় প্রতীক ‘ধানের শীষ’-এ ভোটের আহ্বান, বক্তৃতার শেষে সরকার জাবেদ আহমেদ সুমন জনগণের উদ্দেশে বলেন, “আমি অনুরোধ করছি, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন। নতুন প্রজন্ম, মসজিদের ইমাম, শিক্ষক, শ্রমজীবী—সবাই এক কণ্ঠে ধানের শীষ মার্কায় ভোট দিন। কারণ এই প্রতীকই জনগণের মুক্তি ও ন্যায়ের প্রতীক।”

৪৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান শেখ, সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক আলম, ৪৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূরে মোস্তফা, ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন, যুবদল নেতা সুজন, বাচ্চু, চান মিয়া, আনোয়ার হোসেন, সোহাগ, আনিসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। বক্তারা বলেন, “বিএনপির ৩১ দফা বাস্তবায়নই দেশকে গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবে।”
এই উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি প্রমাণ করেছে- বিএনপি শুধু রাজনীতির দল নয়, এটি জনগণের অধিকার, গণতন্ত্র ও মানবিক সেবার প্রতীকী আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বাধীন স্থানীয় উদ্যোগ টঙ্গীতে নতুন রাজনৈতিক জাগরণের বার্তা ছড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনগণের রাষ্ট্র গঠনে তারেক রহমানের ৩১ দফা— গণতন্ত্র, আইনের শাসন ও মানবিক সেবার অঙ্গীকারে সরকার জাবেদ আহমেদ সুমন

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে বিএনপির উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০৮:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫