বোর্ডজারের প্রতিটি দোকান ও অলিগলিতে পৌঁছে দেওয়া হলো রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি; ২০২৭ সালের নির্বাচনে ৩০০ আসনে লড়বে বিএনপি
গাজীপুরে ৩১ দফা লিফলেট বিতরণে সরব বিএনপি
- আপডেট সময় : ০৮:০২:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০১৪ বার পড়া হয়েছে

গাজীপুর, ২৭ সেপ্টেম্বর ২০২৫ — শনিবার মজিদ খান সুপার মার্কেট, মসজিদ রোড, বোর্ডবাজারে ‘রাষ্ট্র কাঠামো মেরামত — ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাছা মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠন (সাবেক কমিটি) আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল, কর্মজীবী দলসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান বক্তা আলহাজ্ব সালাউদ্দিন সরকার — শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক — বলেন, “৩১ দফা বাস্তবায়ন ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। লিফলেট বিতরণ এক মাসের মধ্যে ত্বরান্বিত করতে হবে। আমাদের নেতারা জেল খেটেছেন, মামলা মোকাবিলা করেছেন, তবুও সংগ্রাম থামেনি।” তিনি জানান, বিএনপি আসন্ন ২০২৭ সালের সম্ভাব্য নির্বাচনে ৩০০ আসনেই লড়বে।

কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা লিফলেট বোর্ডবাজারের প্রতিটি দোকান, অলিগলি ও বাজারের মোড়ে সংযুক্ত করে বিতরণ করা হয়েছে। দোকানদার থেকে শুরু করে পথচারী—সবাই যেন সরাসরি লিফলেট হাতে পায়, সেজন্য স্থানীয় কর্মীরা বাড়ি-বাড়ি, দোকান-বক্স ও রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট পৌঁছে দেন। আয়োজকরা জানান, আগামী এক মাস এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভাসঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস খান (সাবেক সাধারণ সম্পাদক, গাছা মেট্রো থানা বিএনপি), সভাপতিত্ব করেন আসাদুজ্জামান আসাদ (সাবেক সভাপতি, ঢাকা মেট্রো থানা বিএনপি)। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি, আখতারুজ্জামান বকুল (প্রধান সমন্বয়ক, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক সংগঠন), মমিনুর রহমান (সিনিয়র যুগ্ম সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল) সহ অনেকে।
স্থানীয় প্রার্থীরা—আতিকুল্লাহ, গোলাম রাব্বানী, মোহাম্মদ নাজমুল ইসলাম—এলাকার ভোটারদের সক্রিয় করার প্রতিশ্রুতি দেন। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রাজু (জাসস, যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর)।
বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন—৩১ দফা বাস্তবায়ন না হলে নির্বাচিত হলেও সংসদে যাওয়া হবে না। গণতান্ত্রিক অধিকার, স্বচ্ছ বিচারব্যবস্থা ও নির্বাচনী সংস্কারের দাবিই হবে বিএনপির অঙ্গীকার। বিশেষত নবীন ভোটারদের সক্রিয় অংশগ্রহণে গুরুত্ব আরোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন: ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস খান, আসাদুজ্জামান আসাদ, আখতারুজ্জামান বকুল, মমিনুর রহমান, আতিকুল্লাহ, আদিল মাহমুদ, গোলাম রাব্বানী, মোহাম্মদ নাজমুল ইসলাম, আনিস (৩৮ নং ওয়ার্ড), তানজিল শাহরিয়ার জামান, আপেল ভূঁইয়া, ইমরান কাউসার, মামুন হোসেন মামুন, ফজল মাসে, কালাম (৩৫ নং), নাসিমা আক্তার, ইঞ্জিনিয়ার মোঃ আজিজুল হক, মোহাম্মদ ফয়জুল হক, মোহাম্মদ রুবেল, জসিম দেওয়ান প্রমুখ।

আলোচনা সভার সমাপনী বক্তব্যে বলা হয়—“শহীদ জিয়ার আদর্শ এখনও মানুষের হৃদয়ে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে। আগামী নির্বাচন হবে জনগণের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ।” সভা শেষে নেতারা ঘোষণা দেন—লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোটার জাগরণ আরও বেগবান করা হবে; প্রতিটি দোকান, প্রতিটি অলিগলি হবে আন্দোলনের কেন্দ্র।











