ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ

গণভোটসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলো জামায়াতসহ আট দল

md younus
  • আপডেট সময় : ০৪:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ২১৩৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করে। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন থেকে জামায়াতসহ আট দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাত্রা শুরু করেন। মৎস্য ভবন মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে পদযাত্রা। পরে প্রতিনিধি দল যমুনার উদ্দেশে রওনা দেয় এবং সেখানে স্মারকলিপি প্রদান করে। আদিলুর রহমান জানান, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো তুলে ধরবেন।
স্মারকলিপিতে পাঁচটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও সহিংসতার বিচার করা এবং স্বৈরাচার ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।
দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের নেতৃত্বে ইসলামি আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি একজোট হয়েছে।
স্মারকলিপি জমা শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি দিতে চেয়েছিলাম, পরে তাঁর নির্দেশে শিল্প উপদেষ্টা এটি গ্রহণ করেন। তিনি আমাদের দাবির সঙ্গে দ্বিমত করেননি এবং বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার গুরুত্ব শিল্প উপদেষ্টা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তবে আমরা চাই, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দ্রুত জারি করা হোক। ১১ নভেম্বর ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা মহাসমাবেশ করব। এর আগে যদি আমাদের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া না আসে, তবে ঢাকার অবস্থা ভিন্ন হবে।”
এর আগে সকাল থেকে রাজধানীর পল্টন, কাকরাইল ও শাপলা চত্বর এলাকায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন আট দলের নেতাকর্মীরা। পল্টন মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রয়োজনে জীবন দেব, কিন্তু জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই।”
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সহযোগী দলের শীর্ষ নেতারাও। কর্মসূচি শেষে প্রতিনিধি দল স্মারকলিপি প্রদানের উদ্দেশে যমুনার দিকে রওনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণভোটসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলো জামায়াতসহ আট দল

আপডেট সময় : ০৪:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫