ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত কামাল উদ্দিন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হাসপাতালে গিয়ে চিকিৎসক-কর্মকর্তাদের পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, দুই নার্সকে বদলির নির্দেশ সততাকে ভিত্তি, জনতাকে শক্তি করে জনসেবায় আব্দুল আউয়াল সরকার গার্মেন্টস শিল্পে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির আলোচনা সভা আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা প্রতিরোধে মাঠে বিএনপি, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে নয়ন এমপি ও শওকত হোসেন সরকার রিফাত-জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল এরশাদনগর রাজপথের পরীক্ষিত কর্মী বেনজীর রহমান খান পিন্টু পদ-পদবির অহংকার নয়, মানুষের সেবাই কাজী হুমায়ূন কবিরের রাজনীতির মূল দর্শন

শহীদ মিনারে ১২টি মোবাইল চুরির খবর দিল পুলিশ

জনস্রোতের সুযোগে সক্রিয় ছিনতাইকারী

md younus
  • আপডেট সময় : ০১:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রথম এক ঘণ্টায় আইফোনসহ ১০-১২টি মোবাইল চুরির বিষয়ে অভিযোগ পেয়েছে পুলিশ। মোবাইলগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরের এক ঘণ্টায় এমন অভিযোগ আসে বলে সাংবাদিকদের জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, ‘হাজার হাজার লোক এখানে আসছেন। সবাই মনে করছেন শ্রদ্ধা নিবেদন করার জন্যই তারা আসছেন। কিন্তু এর মধ্যে কে চোর আর কে চোর না তা বোঝা মুশকিল। অনেকগুলো অভিযোগ পেয়েছি, সবাই জিডি করুক।’ ডিসি মাসুদ আলম বলেন, ‘হারানো মোবাইলের মধ্য থেকে কয়েকটি মোবাইলের নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখবো। প্রযুক্তির মাধ্যমে আমরা হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা চালাবো। পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে সময় লাগবে।’ পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমার কাছে মৌখিকভাবে মোবাইল হারানোর বিষয়ে অভিযোগ করেছেন ১০-১২ জন। যারা শ্রদ্ধা নিবেদন করছেন, সবাইকে সতর্ক হতে হবে।’ এরপর পুলিশের টিম নিয়ে ডিসি মাসুদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ মিনারে ১২টি মোবাইল চুরির খবর দিল পুলিশ

জনস্রোতের সুযোগে সক্রিয় ছিনতাইকারী

আপডেট সময় : ০১:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬