ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প মানুষের পাশে থাকার অঙ্গীকারে এক চিকিৎসকের পথচলা টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত

গাজীপুরে ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরামতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ১২:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ২১৪০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে এক প্রশিক্ষণ কর্মশালা। শনিবার টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা আরিফ হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক এবং সঞ্চালনা করেন সাদাত হোসেন টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শাহনাজ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পশ্চিমের ৪৮ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর শফিউদ্দিন শফি, এস.এম শাকিল পারভেজ, সাবেক সহ সাংগঠনিক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল, যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপপরিচালক আবু সুফিয়ান, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হাসান রাসেদুল হোসেন খান, চট্টগ্রামের বেগম গুল বেমন আরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মো. অহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদা মনি, গাছা থানা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আব্দুল মোমেন এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও অনলাইন এক্টিভিস্ট ওয়াসিম ইফতেখার মারজুক।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রূপরেখা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তাঁরা উল্লেখ করেন, এই রূপরেখার মূল লক্ষ্য হলো রাষ্ট্র কাঠামো মেরামত, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
কর্মশালায় বক্তারা ৩১ দফার কয়েকটি মূল অংশের উপর গুরুত্ব আরোপ করেন। এর মধ্যে রয়েছে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত ন্যায়বিচার প্রতিষ্ঠা। শিক্ষাখাতে বৈষম্য দূর, আধুনিক কারিকুলাম প্রবর্তন ও গবেষণা নির্ভর শিক্ষার প্রসার। গ্রামীণ পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা ও ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা। নারী ও শ্রমিক অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ ও সমান মজুরি নিশ্চিতকরণ। অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা এবং কর্মসংস্থানমুখী শিল্পনীতি বাস্তবায়ন।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ৩১ দফার প্রতিটি প্রস্তাব বাস্তবায়ন জরুরি। এই কর্মশালার মাধ্যমে নেতাকর্মীরা কেবল রূপরেখার মূল ধারণা নিয়েই নয়, আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে কিভাবে এর বাস্তব প্রয়োগ ঘটানো যায় সে বিষয়েও দিকনির্দেশনা পান।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতের আন্দোলনে কর্মীদের প্রস্তুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরামতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫