৭ নভেম্বর উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের প্রতি বেনজির রহমান পিন্টুর শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ১২:৪৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বেনজির রহমান খাঁন পিন্টু।
দিবসটি উপলক্ষে এক শ্রদ্ধাবার্তায় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির চেতনা জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা জোগায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও আদর্শকে ধারণ করে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস।” শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি জাতীয় ঐক্য ও সংহতির চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ বেনজির রহমান খাঁন পিন্টু গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।



















