ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের প্রয়োজনেই ছুটে চলেন আইয়ুব আলী পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে দিন-রাত রাজপথে বিএনপি ৮৪-এর তরুণ: এথেন্সের মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের স্বর্ণগাথা পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের সমাবেশ ও মিছিল টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মিছিল পদ-পদবীর মোহ নয় মানুষের ভালোবাসাই যার সবচেয়ে বড় প্রাপ্তি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন সভাপতি তাজুল ইসলাম বেপারী সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীদের

পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

md younus
  • আপডেট সময় : ০৯:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৮৭ বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, গাজীপুর মহানগরের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের শিববাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আয়োজকদের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা মাঠে সক্রিয় থাকবেন। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বা সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর মাধ্যমে নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা জানান নেতারা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী এবং প্রধান বক্তা ছিলেন মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজু। সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি আবু হানিফ। মহানগর ও বিভিন্ন থানার তাঁতীদলের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের সহসভাপতি ইজ্জ্ব আলী, কামাল সরকার, মোঃ মাসুদ রানা, যুব রাজ, হাজী আলী আকবর, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি গাজীপুর মহানগর ও মেট্রো থানার সভাপতি শহিদুল ইসলাম (আকন) ও সুজন মিয়া, দপ্তর সম্পাদক মানিক মিয়া, প্রচার সম্পাদক অমর আলী, গাছা থানা তাঁতীদলের সভাপতি মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক এনামুল হক, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি মোঃ সোহেল সিদ্দিকী, টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন, টঙ্গী পশ্চিম থানার সহ-সভাপতি শহীদ মন্ডল, টঙ্গী পূর্ব থানা সভাপতি মোঃ নজরুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, টঙ্গী পর্ব থানার সহ-সভাপতি সোহেল মির্ধা, টঙ্গীর পূর্ব থানার সেক্রেটারি ইউনুছ আলী, সদর মেট্রো থানা সাধারণ সম্পাদক সোহেল রানা, পুবাইল থানা তাঁতীদলের সভাপতি মোঃ আব্দুল হাই, পুবাইল থানা সাধারণ সম্পাদক সোহেল রানা, ৩৩নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ সামিউল ইসলাম, ৩৪নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক মোঃ জয়নাল হোসেন, ৩৬নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক অলি মিয়া, ৩৭ নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক মোঃ কামরুল হাসানসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা জানান, আগামী সাত দিন মহানগরের বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ সড়কে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সতর্কতামূলক কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সন্ত্রাস, নৈরাজ্য কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে তা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁতীদলের নেতারা। নেতাকর্মীরা আরও বলেন, “রাজনৈতিক কর্মসূচি হবে শান্তিপূর্ণ, জনগণের নিরাপত্তা থাকবে সবার আগে।” সংঘাত নয়, বরং আইন ও নিয়মের মধ্যে থেকে দেশের স্থিতিশীলতা রক্ষায় তারা মাঠে থাকার ঘোষণা দেন। কর্মসূচির আয়োজক ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, গাজীপুর মহানগর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীদের

পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬