ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ ইয়েমেনি বাহিনীর ওপর ড্রোন হামলা চালালো হুতিরা গরু চুরির অভিযোগ থেকে পাল্টা মামলা সারের জন্য ফুঁসে উঠছে কৃষক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম, সম্মতি ভারতের

বিচারকের ছেলেকে হত্যা: আসামি লিমনের ৫ দিন রিমান্ড

md younus
  • আপডেট সময় : ০৬:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২২১৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসীফ রহমান সুমনকে (১৯) বাসায় ঢুকে কুপিয়ে হত্যার মামলায় আসামি লিমন মিয়ার (৩৫) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মামুনুর রশিদ শনিবার দুপুরে তার রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আবদুর রফিক জানান, “দুপুরে নিহত তাওসীফের বাবার করা মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেফতার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে আনা হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।”
এর আগে শনিবার সকালে বিচারকের পুত্র হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় আটক অভিযুক্ত লিমনের বক্তব্য পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ার প্রচারের সুযোগ দেয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত।
আগামী ১৯ নভেম্বর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশীদ, আদালতে হাজির হওয়ার এ আদেশ দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এসময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিচারকের ছেলেকে হত্যা: আসামি লিমনের ৫ দিন রিমান্ড

আপডেট সময় : ০৬:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫