ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প মানুষের পাশে থাকার অঙ্গীকারে এক চিকিৎসকের পথচলা টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত

নিউইয়র্কে ভারত নিয়ে ‘সমস্যার’ অভিযোগ ড. ইউনূসের

md younus
  • আপডেট সময় : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১২২ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ হিসেবে তিনি দাবি করেন, গত বছরের ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনকে দিল্লি ভালোভাবে নেয়নি।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ইউনূস সরাসরি মন্তব্য করেন, “আমাদের এখন ভারতের সঙ্গে সমস্যা আছে, কারণ তারা পছন্দ করেনি ছাত্ররা যা করেছে।” তিনি অভিযোগ করেন, ভারতের গণমাধ্যম থেকে “ভুয়া খবর”ও “প্রচারযুদ্ধ”চলছে, যা আন্দোলনকে ভুলভাবে ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরছে।
ইউনূস আরও অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যাকে তিনি “সমস্যার উৎস”বলে আখ্যা দেন। তার ভাষায়, “ভারত হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি সমস্যা তৈরি করেছেনৃএটাই দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ।”
গত বছরের আগস্টের ছাত্র আন্দোলনের পর থেকেই বাংলাদেশে বেড়ে ওঠা ভারতবিরোধী বক্তব্য, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে বিতর্কিত মন্তব্য, দিল্লিকে উদ্বিগ্ন করেছে। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়েও একাধিকবার উদ্বেগ জানিয়েছে ভারত।
সার্ক ও আসিয়ান প্রসঙ্গ
আঞ্চলিক সহযোগিতা জোট সার্ক পুনরুজ্জীবনের প্রশ্নেও ভারতকে দায়ী করেন ইউনূস। তিনি বলেন, “সার্ক কাজ করছে না, কারণ এটি এক দেশের রাজনীতির সঙ্গে মেলে না।”
একইসঙ্গে তিনি বাংলাদেশকে আসিয়ান-এ অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেন। তার মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হলে বাংলাদেশের উন্নয়ন অনেক দ্রুত এগোবে।
এসময় নির্বাচন প্রসঙ্গে নিউইয়র্কে ইউনূস জানান, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এতে ১২ কোটি ৬০ লাখ ভোটার ১৫ বছর পর প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউইয়র্কে ভারত নিয়ে ‘সমস্যার’ অভিযোগ ড. ইউনূসের

আপডেট সময় : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫