দেশনেত্রীর সুস্থতা কামনায় তৃণমূল নেতাকর্মীদের মানবিক উদ্যোগ— গাজীপুরে মিলাদে অংশ নিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ৫৪ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০১:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ২৩৫২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত এ অনুশ্ঠানে তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকাজুড়ে সৃষ্টি হয় এক মানবিক, শান্তিময় পরিবেশ।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দীন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান (ভিপি নূর), মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মো. আলেক। দোয়া মাহফিলে আরও অংশ নেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক আমির হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহির, যুবদল নেতা আলমগীর হোসেন ভাসানী, জসিম, রাজন, মাহবুব মিয়াজি, বিএনপি নেতা সেলিম বেপারি, মধু, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যায়, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম বেপারি, এবং ৫২–৫৪ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর কেয়া শারমিন। দেশনেত্রীর আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত, অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু BNP নয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আজীবনের ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”
তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি অতীতে আন্দোলন–সংগ্রামে জীবন উৎসর্গ করা বিএনপির শহীদ নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনাও করা হয়।
হাজারো মানুষের মাঝে তবারক বিতরণ; দোয়া মাহফিল শেষে উপস্থিত প্রায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ।



















