ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ ইয়েমেনি বাহিনীর ওপর ড্রোন হামলা চালালো হুতিরা গরু চুরির অভিযোগ থেকে পাল্টা মামলা সারের জন্য ফুঁসে উঠছে কৃষক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম, সম্মতি ভারতের

জামায়াতের নেতাকর্মীরা গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি: জামায়াত আমির

md younus
  • আপডেট সময় : ১০:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২২১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াত আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে প্রীতি সমাবেশে যোগ দিয়ে বললেন, “জামায়াতের নেতাকর্মীরা গত দেড় বছরে কারো ওপর ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেয়নি।” তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের যতটুকু সহযোগিতা করেছিল, পরবর্তী সময়ে লুটতরাজ করে বিনিময় নিয়ে গেছে।”
ডা. শফিকুর রহমান বললেন, “জামায়াতের নেতাকর্মীরা গত দেড় বছরে কারও ওপর ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি। আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন সংগঠন হলেও জামায়াত বিবেক দিয়ে দেশ পাহারা দিয়েছে। দেশের মানুষের প্রতি আমাদের দায় এবং দরদ রয়েছে। তাই কারও প্রতি প্রতিশোধপরায়ণ হয়নি জামায়াত।”
তিনি বলেন, “শেখ হাসিনার বিচার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। তার রায়ে স্বজনহারা পরিবারের সদস্যরা সাময়িক স্বস্তি পাবে। বিচারবিভাগের প্রতি আহ্বান থাকবে, আপনারা রায় কার্যকর করুন- দেশবাসী পাশে থাকবে।”
‘ফ্যাসিবাদী ১৭ বছরে বিপরীত মতের কণ্ঠরোধ করা হয়েছে। শেখ হাসিনা সরকার দেশকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। অভ্যুত্থান দমনে আন্দোলনকারীদের ওপর আওয়ামী নিপীড়ন দেখে সাধারণ জনগণ ঘরে বসে থাকতে পারেনি। রাস্তায় গুলি করে মন ভরেনি আকাশ থেকেও গুলি করে মানুষ মেরেছে ফ্যাসিস্ট সরকার’-উল্লেখ করেন জামায়াত আমির।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘দেশকে ভালোবাসলে আইনের হাতে সোপর্দ করুন।’
তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন জামায়াতের প্রধান লক্ষ্য। নৈতিকতার ভিত্তির ওপর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠিত হবে। আমরা চাই না আমাদের একটি সন্তানও বিপথগামী হোক। আমাদের মূল কর্মসূচি পিছিয়ে পড়া মানুষদের সামনে এগিয়ে নেয়া।’
‘দেশকে দুর্নীতিমুক্ত করা না পর্যন্ত আমরা থামব না। দেশের সব সম্পদশালীর সম্পদ পাহারা দেবে জামায়াত। সব ধরনের সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে আমরা বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে জামায়াত’-যোগ করেন জামায়াত আমির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াতের নেতাকর্মীরা গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি: জামায়াত আমির

আপডেট সময় : ১০:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫