ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ ইয়েমেনি বাহিনীর ওপর ড্রোন হামলা চালালো হুতিরা গরু চুরির অভিযোগ থেকে পাল্টা মামলা সারের জন্য ফুঁসে উঠছে কৃষক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম, সম্মতি ভারতের

কুরআনের আলো, দোয়ার মাহফিলময় পরিবেশ ও ফুলেল শুভেচ্ছায় বরণ জিএমপিতে ন্যায়-শৃঙ্খলার এক নতুন আমানতের যাত্রা শুরু

গাজীপুরে শান্তি-নিরাপত্তার নতুন সূর্যোদয় নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের দায়িত্বগ্রহণে দোয়া, বরকত ও আশার আলো

md younus
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২২০৮ বার পড়া হয়েছে

গাজীপুরের বাতাসে আজ যেন শান্তির সুবাস। অদ্য ১৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন, যা শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়; এটি যেন দোয়া, বরকত, নতুন দায়িত্ববোধ এবং ন্যায়ের পথে এক নতুন যাত্রার সূচনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৬ নভেম্বর ২০২৫ তারিখের আদেশ তাঁর দায়িত্বযাত্রাকে আলোকিত করে দেয়। দায়িত্ব গ্রহণের মুহূর্তটি ছিল এমন, যেন আল্লাহ তায়ালার পক্ষ থেকে গাজীপুরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এক বিশেষ রহমত অবতীর্ণ হলো।

নবাগত কমিশনারের আগমনের মুহূর্তে বাতাসে প্রতিধ্বনিত হয় পবিত্র কুরআনের বাণী, “وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ”
“যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট।” এই আয়াত যেন তাঁর দায়িত্ব গ্রহণকে আরও দৃঢ়, আরও পবিত্র এবং আরও আলোকিত করে তোলে। তাঁর চোখেমুখে ছিল দৃঢ়তা, আচরণে ঈমানি শক্তি, আর কথায় ন্যায়ের শপথ।
ফুলেল শুভেচ্ছা ও সম্মাননাময় মুহূর্ত, জিএমপি সদর দপ্তরে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে জিএমপির চৌকস বাহিনী নবাগত কমিশনারকে গার্ড অফ অনার প্রদান করে। যা ছিল সম্মান, আনুগত্য ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধার প্রকাশ। পুরো পরিবেশে অনুভূত হয়, এ শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি একটি পবিত্র আমানত হস্তান্তরের মাহেন্দ্রক্ষণ।
দায়িত্ব গ্রহণের পর নবাগত কমিশনার জিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁর কণ্ঠে স্পষ্ট হয়। ন্যায় প্রতিষ্ঠা, জনগণের নিরাপত্তা এবং দায়িত্বের প্রতি পূর্ণ অনুগত থাকার দৃঢ় প্রতিশ্রুতি।
তিনি স্মরণ করিয়ে দেন, “السلطانُ ظلُّ اللهِ في الأرض” “নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য ছায়া, যা ন্যায় প্রতিষ্ঠার জন্য।” এ ছায়া যেন জিএমপির প্রতিটি কর্মকাণ্ডকে আরও সুবিচারময়, মানবিক ও নিরাপদ করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের প্রধান এবং সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
সবার অন্তরে একই প্রার্থনা। “হে আল্লাহ, এই নগরীকে নিরাপদ করুন, এই নেতৃত্বকে ন্যায়পরায়ণ করুন, আর তাঁকে জনগণের কল্যাণের জন্য কবুল করুন।”
মনে হচ্ছিল, আজকের অনুষ্ঠান কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি এক নতুন আমানতের শপথ, এক নতুন দোয়ার দরজা খুলে যাওয়ার দিন। গাজীপুরবাসীর নিরাপত্তা ও শান্তির পথে আজ নতুন আলো জ্বলে উঠেছে। নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের নেতৃত্বে জিএমপি এগিয়ে যাক। ন্যায়, শান্তি, ঈমান, মানবতা, পেশাদারিত্ব ও সেবার মহাসড়কে। গাজীপুর হোক নিরাপত্তার নগরী, জিএমপি হোক ন্যায়ের প্রতীক, আর এই নেতৃত্ব হোক বরকতপূর্ণ-এ কামনা সকলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুরআনের আলো, দোয়ার মাহফিলময় পরিবেশ ও ফুলেল শুভেচ্ছায় বরণ জিএমপিতে ন্যায়-শৃঙ্খলার এক নতুন আমানতের যাত্রা শুরু

গাজীপুরে শান্তি-নিরাপত্তার নতুন সূর্যোদয় নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের দায়িত্বগ্রহণে দোয়া, বরকত ও আশার আলো

আপডেট সময় : ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫