ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ ইয়েমেনি বাহিনীর ওপর ড্রোন হামলা চালালো হুতিরা গরু চুরির অভিযোগ থেকে পাল্টা মামলা সারের জন্য ফুঁসে উঠছে কৃষক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম, সম্মতি ভারতের

সাংগঠনিক পর্যালোচনা, ৭ নভেম্বর পালনের প্রস্তুতি ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের ঘোষণা

গাজীপুরে জিয়া সংসদের কর্মীসভা অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ১১:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ২২৬১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর জিয়া সংসদের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনের অফিস প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ নবাব মিয়া। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাসুদ রানা, সভাপতি, গাজীপুর মহানগর জিয়া সংসদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নাজমুল আহসান, জিয়া সংসদ কেন্দ্রীয় সভাপতি ও সংগঠক। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদ, এবং জালাল আহমেদ, কার্যকরী সদস্য, কেন্দ্রীয় জিয়া সংসদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জিয়া সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী হুমায়ুনসহ মহানগরের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের নেতাকর্মীরা। সভায় আলোচ্য বিষয় হিসেবে ছিল —
১️. সাংগঠনিক অবস্থার পর্যালোচনা, ২️. ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি, ৩️. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে প্রচার কার্যক্রম, ৪️. বিবিধ সাংগঠনিক কর্মপরিকল্পনা।
সভায় বক্তারা বলেন, “জিয়া সংসদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি অঙ্গ সংগঠন, যা সবসময় মূল দল বিএনপির পাশে থেকে কাজ করে আসছে। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
বক্তারা আরও বলেন, “দেশে ও বিদেশে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভোট বানচাল বা চক্রান্তমূলক কার্যকলাপ প্রতিহত করতে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।” সভায় জানানো হয়, গাজীপুর মহানগর জিয়া সংসদ ইতোমধ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির প্রচারে সংগঠনের মনোগ্রাম ও লোগোসহ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে।
ডিজিটাল প্রচারণার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি ও জিয়া পরিবারের বার্তা ছড়িয়ে দিতে হবে। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে সক্রিয় থেকে প্রচার কার্যক্রম জোরদার করতে হবে।”
সভায় এক বিশেষ পর্বে, প্রধান অতিথি সৈয়দ নাজমুল আহসান নিজ রচিত বইসমূহ-যেগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠা, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচিত- সংগঠনের নেতৃবৃন্দের হাতে উপহার হিসেবে তুলে দেন। এই বইগুলো সংগঠনের সদস্যদের মাঝে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে এবং জিয়া পরিবারের রাজনৈতিক দর্শন ও ইতিহাস জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।
সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা ঐক্যের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির মূল দলের সহযোগী সংগঠন হিসেবে কাজ করব, সংগঠনকে শক্তিশালী করব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”
“ধানের শীষে ভোট দিন — তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক।” অনুষ্ঠানের শেষে মিষ্টি ও খাবারের প্যাকেট দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংগঠনিক পর্যালোচনা, ৭ নভেম্বর পালনের প্রস্তুতি ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের ঘোষণা

গাজীপুরে জিয়া সংসদের কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫