ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গার্মেন্টস শিল্পে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির আলোচনা সভা আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা প্রতিরোধে মাঠে বিএনপি, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে নয়ন এমপি ও শওকত হোসেন সরকার রিফাত-জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল এরশাদনগর রাজপথের পরীক্ষিত কর্মী বেনজীর রহমান খান পিন্টু পদ-পদবির অহংকার নয়, মানুষের সেবাই কাজী হুমায়ূন কবিরের রাজনীতির মূল দর্শন মানুষের পাশে থাকা, সমাজ গড়ার প্রত্যয়ে হাজী আব্দুল জব্বার সরকার ফল বিক্রির সামান্য আয়, তবুও দলের কর্মসূচিতে নিজের উপার্জন ব্যয় মাদকবিরোধী অবস্থানে আপসহীন আবুল হোসেন খলিফা, মামলা নিয়ে প্রশ্ন রাজনীতিতে আদর্শ, জীবনে কুরআনের আলো হাফেজ কারী মাইনুদ্দিনের স্বপ্ন মানুষ গড়ার

কুরআনের আলোয় মানুষ গড়ার আহ্বান│ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুর-২ আসনের এম. মঞ্জুরুল করিম রনির দীর্ঘায়ু কামনায় দোয়ার অনুরোধ

এরশাদনগরে হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে ২২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ১০:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ২১৬৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের টঙ্গী থানাধীন এরশাদনগরে পবিত্র কুরআনের শিক্ষায় মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে আন নূরানী জামে মসজিদ ও বাইতুল কুরআন কওমী মাদরাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২২তম বার্ষিক ওয়াজ মাহফিল। গত ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত মসজিদ সংলগ্ন মাঠে (৬নং ব্লক, এরশাদনগর, ৪৯নং ওয়ার্ড, টঙ্গী, গাজীপুর মহানগর) দিনব্যাপী এই ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলটি পরিণত হয় কুরআনকেন্দ্রিক শিক্ষা, দোয়া ও আত্মশুদ্ধির এক অনন্য মিলনমেলায়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার জাবেদ আহমেদ সুমন, সভাপতি, জাতীয়তাবাদী দল (বিএনপি), টঙ্গী পূর্ব থানা, গাজীপুর মহানগর। প্রধান বক্তা হিসেবে তাফসিরুল কুরআনের গভীর আলোচনা উপস্থাপন করেন মুফতি মিজানুর রহমান কাসেমী (ভারত) মুহতামিম, কাসেমুল উলুম মাদরাসা, ২৪ পরগুনা, আসাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবুল কালাম তৈয়্যবী, খতিব, বাইতুল ফালাহ বড় মসজিদ, ৩৫নং ওয়ার্ড, গাজীপুর মহানগর। এছাড়াও মাহফিলে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকার খ্যাতিমান ওলামায়ে কেরাম, খতিব ও ইমামবৃন্দ, যাঁদের উপস্থিতিতে মাহফিলের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “এই মাহফিল শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি কুরআনের আলোয় মানুষ গড়ার এক ধারাবাহিক সাধনা। যে সমাজে হাফেজ তৈরি হয়, সে সমাজ নৈতিক শক্তিতে সমৃদ্ধ হয়।”
তিনি আরও বলেন, “আজ আমি এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, একজন মুসলমান হিসেবে দাঁড়িয়েছি। আল্লাহ যেন এই এলাকার মানুষকে দ্বীনের পথে অটল রাখেন, এই দোয়াই আমার চাওয়া।” বক্তব্যের এক পর্যায়ে তিনি উপস্থিত মুসল্লিদের দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সবাই দোয়া করবেন, গাজীপুর-২ আসনের মানুষের কল্যাণের জন্য এবং ধানের শীষের পরীক্ষিত নেতা এম. মঞ্জুরুল করিম রনি সাহেবের জন্য। আল্লাহ যেন তাঁকে নেক হায়াত, দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা দান করেন।”
তিনি বলেন, “দোয়ার শক্তিই সবচেয়ে বড় শক্তি। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু দোয়া মানুষের হৃদয়কে একত্রিত করে।”
হাফেজদের পাগড়ি ও আবেগঘন পরিবেশ মাহফিলের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল সদ্য হিফজ সম্পন্নকারী শিশু হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান। অতিথিবৃন্দ শিশুদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। এ সময় অভিভাবক ও মুসল্লিদের চোখে ছিল গর্ব ও আনন্দাশ্রু। অনুষ্ঠানে হাফেজ শাহীন নিজ রচিত হৃদয়ছোঁয়া গজল পরিবেশন করেন, যা মাহফিলের পরিবেশকে আরও আবেগময় করে তোলে। কুরআনের প্রেম, নবীপ্রেম ও মানবিকতার বাণী গজলের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে দাগ কাটে।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, বাইতুল কুরআন কওমী মাদরাসায় শুধু দ্বীনি শিক্ষাই নয়, শিক্ষার্থীদের আধুনিক জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাও শেখানো হয়। ইংরেজিতে কথা বলা, সামাজিক পরিচয় গড়ে তোলা, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি এবং ইসলামের আলোয় আধুনিক জীবনের পথচলা। সবকিছুই এখানে গুরুত্বের সঙ্গে শিক্ষা দেওয়া হয়।
সভাপতিত্ব, পরিচালনা ও তত্ত্বাবধান, মাহফিলের সভাপতিত্ব করেন শাইখুল হাদিস মুফতি সফিউল্লাহ আদম, খতিব, খান নূরানী জামে মসজিদ ও মুহতামিম, বাইতুল কুরআন কওমী মাদরাসা। মাহফিল পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা মুফতি ইলিয়াছ ফরিদী, পেশ ইমাম, আন নূরানী জামে মসজিদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মজিবর রহমান মাস্টার, আহ্বায়ক এবং হাজী মোঃ সোলাইমান বেপারী, সদস্য সচিব, মাহফিল এস্তেজামেয়া কমিটি।
মাহফিলে এলাকার সর্বস্তরের জনগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গভীর মনোযোগে তাঁরা ওয়াজ শুনেন এবং শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও হেদায়েত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই ২২তম বার্ষিক ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুরআনের আলোয় মানুষ গড়ার আহ্বান│ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুর-২ আসনের এম. মঞ্জুরুল করিম রনির দীর্ঘায়ু কামনায় দোয়ার অনুরোধ

এরশাদনগরে হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে ২২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬