ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া সংসদের আয়োজনে ‘জিয়া এবং বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ রানা বিএনপির র‌্যলিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে কাজী হুমায়ূন কবিরের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে শেখ মোঃ সুমনের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ৭ নভেম্বর উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের প্রতি বেনজির রহমান পিন্টুর শ্রদ্ধা নিবেদন নেতৃত্বের সৌন্দর্য পদমর্যাদায় নয়, কর্মীদের ভালোবাসায় ৭ নভেম্বরের র‍্যালিতে নাজমুল হোসেন মন্ডল শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত কামাল উদ্দিন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১২ মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার

md younus
  • আপডেট সময় : ১১:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর মাধ্যমে এটি রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি অনুমোদন করলে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কার্যসূচি নির্ধারণ করা হয়েছে।”
অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন ছাড়াও শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও মন্ত্রী জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, “কিছু পরিবর্তন আসবেই, তবে তার জন্য সময় দিতে হবে।” এছাড়া মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ নিয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, আমরা কঠোর ব্যবস্থা নেবো।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২ মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার

আপডেট সময় : ১১:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬