ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া সংসদের আয়োজনে ‘জিয়া এবং বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ রানা বিএনপির র‌্যলিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে কাজী হুমায়ূন কবিরের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে শেখ মোঃ সুমনের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ৭ নভেম্বর উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের প্রতি বেনজির রহমান পিন্টুর শ্রদ্ধা নিবেদন নেতৃত্বের সৌন্দর্য পদমর্যাদায় নয়, কর্মীদের ভালোবাসায় ৭ নভেম্বরের র‍্যালিতে নাজমুল হোসেন মন্ডল শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত কামাল উদ্দিন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, কঠোর নিরাপত্তা বলয় ঘোষণা ডিএমপির

md younus
  • আপডেট সময় : ১০:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ২০১০ বার পড়া হয়েছে

আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তবে উৎসব নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় বিপুল মানুষের সমাগম হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “সব শ্রেণি-পেশার মানুষ যেন নিরাপদে উৎসব উপভোগ করতে পারে, সে জন্য আমরা ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি।” তিনি জানান, পুরো ঢাকা মহানগরীকে নয়টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
এদিকে বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও রুফটপ পর্যবেক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ইভটিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে বিশেষ টিম কাজ করবে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। তার ভাষায়, “নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বর্ষবরণ অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী, রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, যা শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় শেষ হবে। পুরো রুটজুড়ে কঠোর নিরাপত্তা বলয় থাকবে।
ডিএমপি জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে। বিকেল ৫টার পর রমনা পার্কে প্রবেশ বন্ধ থাকবে এবং শুধুমাত্র বের হওয়ার সুযোগ রাখা হবে। পাশাপাশি নির্ধারিত স্থান ছাড়া যানবাহন পার্কিং নিষিদ্ধ থাকবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সন্দেহজনক কিছু দেখলে ৯৯৯ নম্বর বা ডিএমপি কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, কঠোর নিরাপত্তা বলয় ঘোষণা ডিএমপির

আপডেট সময় : ১০:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬