ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জল্পনা-কল্পনার অবসান, উৎসবমুখর পরিবেশে নির্বাচন মিলগেট মাসুমপুর কো-অপারেটিভ মার্কেটে নতুন নেতৃত্বের অভিষেক গণতন্ত্রের জন্য সংগ্রাম, মানুষের জন্য রাজনীতি খালেদা জিয়ার কারামুক্তির স্মৃতি বুকে ধারণ করে রাজপথে কামরুজ্জামান টুটুল টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার প্রত্যয় টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ মানুষের প্রয়োজনেই ছুটে চলেন আইয়ুব আলী পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে দিন-রাত রাজপথে বিএনপি ৮৪-এর তরুণ: এথেন্সের মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের স্বর্ণগাথা পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের সমাবেশ ও মিছিল টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মিছিল

টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

md younus
  • আপডেট সময় : ০১:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৮১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় স্থানীয় যুবদল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল খালেক মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাকে ও তার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন। গত ২১ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত তার বিরুদ্ধে অভিযোগসংক্রান্ত সংবাদ এবং থানায় দেওয়া একটি লিখিত অভিযোগের বিষয়ে তিনি আপত্তি জানান।
তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর (টুটুল) বলেন, আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ না করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬