ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা প্রতিরোধে মাঠে বিএনপি, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে নয়ন এমপি ও শওকত হোসেন সরকার রিফাত-জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল এরশাদনগর রাজপথের পরীক্ষিত কর্মী বেনজীর রহমান খান পিন্টু পদ-পদবির অহংকার নয়, মানুষের সেবাই কাজী হুমায়ূন কবিরের রাজনীতির মূল দর্শন মানুষের পাশে থাকা, সমাজ গড়ার প্রত্যয়ে হাজী আব্দুল জব্বার সরকার ফল বিক্রির সামান্য আয়, তবুও দলের কর্মসূচিতে নিজের উপার্জন ব্যয় মাদকবিরোধী অবস্থানে আপসহীন আবুল হোসেন খলিফা, মামলা নিয়ে প্রশ্ন রাজনীতিতে আদর্শ, জীবনে কুরআনের আলো হাফেজ কারী মাইনুদ্দিনের স্বপ্ন মানুষ গড়ার মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী মানুষের পাশে থাকার প্রত্যয়, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ আলহাজ্ব মনোয়ার হোসেন খোকন

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট

md younus
  • আপডেট সময় : ০৮:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২১৮৫ বার পড়া হয়েছে

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিটে বলা হয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সাংবিধানিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। আইনজীবীর যুক্তি অনুযায়ী, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উল্লেখ নেই। সে কারণে এই সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সুযোগ নেই। “নির্বাচন হতে পারে হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নয়তো নির্বাচিত সরকারের অধীনে,” বলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
রিটে আরও আবেদন জানানো হয়েছে, ঘোষিত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করা হোক। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের আর্জিও জানানো হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এসব আপিলের শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হওয়ার কথা রয়েছে।
একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই আলোচনা ও বিতর্ক চলছিল। এই রিটের মাধ্যমে বিষয়টি এখন আদালতের বিবেচনায় গেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট

আপডেট সময় : ০৮:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬