ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গার্মেন্টস শিল্পে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির আলোচনা সভা আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা প্রতিরোধে মাঠে বিএনপি, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে নয়ন এমপি ও শওকত হোসেন সরকার রিফাত-জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল এরশাদনগর রাজপথের পরীক্ষিত কর্মী বেনজীর রহমান খান পিন্টু পদ-পদবির অহংকার নয়, মানুষের সেবাই কাজী হুমায়ূন কবিরের রাজনীতির মূল দর্শন মানুষের পাশে থাকা, সমাজ গড়ার প্রত্যয়ে হাজী আব্দুল জব্বার সরকার ফল বিক্রির সামান্য আয়, তবুও দলের কর্মসূচিতে নিজের উপার্জন ব্যয় মাদকবিরোধী অবস্থানে আপসহীন আবুল হোসেন খলিফা, মামলা নিয়ে প্রশ্ন রাজনীতিতে আদর্শ, জীবনে কুরআনের আলো হাফেজ কারী মাইনুদ্দিনের স্বপ্ন মানুষ গড়ার

কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও পর্দাশীলতার চর্চায় আলোকিত আগামী প্রজন্ম গঠনের অঙ্গীকার

আয়েশা সিদ্দিকা (রা:) ইসলামিক একাডেমিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই বিতরণ উৎসব

md younus
  • আপডেট সময় : ০১:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২৩৫৯ বার পড়া হয়েছে

আল্লাহ তায়ালার অশেষ রহমত কামনায় ও দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে গাজীপুর মহানগরের ৩২নং ওয়ার্ডে অবস্থিত আয়েশা সিদ্দিকা (রা:) ইসলামিক একাডেমিতে অনুষ্ঠিত হলো বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই বিতরণ উৎসব। একলা জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকালে মালিকের বাড়ি বাজার রোড থেকে পূর্বদিকে সাক্রাউড়ী মাদ্রাসা সংলগ্ন একাডেমি প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনায় নাতে রাসুল (সা.) ও গজল উপস্থিত অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়। পর্দাশীল ও শালীন আচরণে শিশুদের উপস্থাপনা দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এভাবেই আগামী প্রজন্ম নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল জব্বার সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি। উদ্বোধক ছিলেন হাজী আব্দুল বারেক মোতয়াল্লি, সাক্রাউড়ী মাদ্রাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী আজিম উদ্দিন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আশিকুর রহমান রবিন, মোহাম্মদ জিয়ারত হোসেন সরকার, ছাত্রনেতা মোহাম্মদ নাদিম, গাছা থানা বিএনপির স্ব সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, এবং একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রাকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল জব্বার সরকার বলেন, “আমরাও একসময় ছোট ছিলাম, দ্বীনি শিক্ষা গ্রহণ করেছি। শিক্ষা মানুষকে মানুষ করে তোলে। তাই প্রতিটি শিক্ষামূলক কার্যক্রমে আমি সহযোগিতা করে আসছি এবং আগামীতেও করে যাব। আজকের এই শিশুদের মাঝেই আগামীর আলোকিত সমাজ লুকিয়ে আছে।” তিনি আরও বলেন, “আমরা গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন অভিভাবককে হারিয়েছে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তিনি জীবিত থাকাকালীন শিক্ষার্থীদের জন্য ইন্টার পর্যন্ত শিক্ষাকে সহজ ও সহনীয় করার উদ্যোগ নিয়েছিলেন।”
শিক্ষা ও সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের উদ্যোগে প্রত্যেকটি পরিবারকে ২,৫০০ টাকার ফ্যামিলি প্যাকেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থ দিতে না পারলে ওই টাকার সমপরিমাণ শিক্ষাসামগ্রী সরবরাহ করা হবে। মায়েরা যেন কষ্ট করে সন্তানদের লেখাপড়া করাতে পারেন, এই চিন্তা থেকেই এ উদ্যোগ।” তিনি অতীত সরকারের শিক্ষানীতির সমালোচনা করে বলেন, “শুধু অটো-পাস দিয়ে শিক্ষা হয় না। আমরা মেধার মূল্যায়ন করব, ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা নেব, শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
শেষে তিনি আগামী দিনের নির্বাচন প্রসঙ্গে বলেন, “নির্বাচন আসছে। আপনারা ধানের শীষে ভোট দেবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব, সেবা করব এবং সহযোগিতা অব্যাহত রাখব।” অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ফলাফল ও নতুন বই তুলে দেওয়া হয়। আনন্দ, আবেগ ও দোয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয় এ শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও পর্দাশীলতার চর্চায় আলোকিত আগামী প্রজন্ম গঠনের অঙ্গীকার

আয়েশা সিদ্দিকা (রা:) ইসলামিক একাডেমিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই বিতরণ উৎসব

আপডেট সময় : ০১:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬