ধানের শীষে ভোট দিন, গাজীপুরে জিয়া সংসদের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৪:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩৭০ বার পড়া হয়েছে

১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর জিয়া সংসদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শুরু হয় গাজীপুরা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে জিয়া সংসদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের কার্যালয়ে। ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্ব প্রান্ত ঘেঁষে এই আয়োজনে এলাকাবাসী, দলের নেতা-কর্মী ও সমর্থকেরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাসুদ রানা, সভাপতি জিয়া সংসদ গাজীপুর মহানগর। সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া সংসদ। এতে আরও বক্তব্য রাখেন আব্দুর রশিদ (সহ-সভাপতি, মহানগর জিয়া সংসদ), মোহাম্মদ আবুল কালাম (কার্যকরী সদস্য, মহানগর), মোহাম্মদ আমানত উল্লাহ (সহ-সভাপতি, ৩৮ নং ওয়ার্ড), মোঃ মমিনুল ইসলাম মমিন (সাংগঠনিক সম্পাদক, মহানগর), মোহাম্মদ সোহেল মিয়া (সহ-সভাপতি, মহানগর), মোহাম্মদ বাবুল (সাধারণ সম্পাদক, গাছা থানা), মোহাম্মদ মনির (যুগ্ম সম্পাদক, গাছা থানা), মোহাম্মদ মোশারফ হোসেন (প্রচার সম্পাদক, মহানগর) প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি ঢাকায় কেন্দ্রীয়ভাবে করার কথা থাকলেও কেন্দ্রীয় হাইকম্যান্ডের নির্দেশে স্থানীয়ভাবে আয়োজন করা হয় এবং সমাবেশে অর্থ খরচ না করে গরিব-দুঃখী মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানানো হয়। সেই অনুযায়ী জিয়া সংসদের পক্ষ থেকে উপস্থিত অসহায় মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারীরা অত্যন্ত আনন্দিত হন।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ কর্ণধার হয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রধান অতিথি মোঃ মাসুদ রানা বলেন—“আমরা ধানের শীষে ভোট চাই জনগণের কাছে। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেটি বাস্তবায়ন হলে গরিব-দুঃখী মানুষ আর অনাহারে থাকবে না। বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণেই আমাদের সংগ্রাম।”
অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণের সময় উপস্থিত জনসাধারণ জিয়া সংসদের প্রশংসা করেন এবং বলেন—“সংগঠনের নেতারা নিজেদের পকেট থেকে খরচ করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এটাই প্রকৃত রাজনীতি।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শেষ হয় দোয়া মাহফিলের মাধ্যমে।



















