ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা প্রতিরোধে মাঠে বিএনপি, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে নয়ন এমপি ও শওকত হোসেন সরকার রিফাত-জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল এরশাদনগর রাজপথের পরীক্ষিত কর্মী বেনজীর রহমান খান পিন্টু পদ-পদবির অহংকার নয়, মানুষের সেবাই কাজী হুমায়ূন কবিরের রাজনীতির মূল দর্শন মানুষের পাশে থাকা, সমাজ গড়ার প্রত্যয়ে হাজী আব্দুল জব্বার সরকার ফল বিক্রির সামান্য আয়, তবুও দলের কর্মসূচিতে নিজের উপার্জন ব্যয় মাদকবিরোধী অবস্থানে আপসহীন আবুল হোসেন খলিফা, মামলা নিয়ে প্রশ্ন রাজনীতিতে আদর্শ, জীবনে কুরআনের আলো হাফেজ কারী মাইনুদ্দিনের স্বপ্ন মানুষ গড়ার মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী মানুষের পাশে থাকার প্রত্যয়, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ আলহাজ্ব মনোয়ার হোসেন খোকন

ইসলামিক ভাবগাম্ভীর্য ও আবেগে নেতাকর্মী–জনসাধারণের মিলনমেলা

তিনটি মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন খতমে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে হৃদয়স্পর্শী দোয়া মাহফিল

md younus
  • আপডেট সময় : ০৪:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২১৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পরিণত হয় এক হৃদয়স্পর্শী ও ভাবগম্ভীর ইসলামিক আয়োজনে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টঙ্গীর চেরাগআলী বেপারী বাড়ি এলাকায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার তিনটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন তিলাওয়াত ও খতম শেষে এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, আত্মার চিরশান্তি ও মহান আল্লাহ তায়ালার দরবারে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য গভীর আবেগ ও অন্তরের আকুতি নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলা হয়, “হে পরওয়ারদেগার, যিনি জীবনের প্রতিটি অধ্যায় গণতন্ত্র, জনগণ ও দেশের কল্যাণে উৎসর্গ করেছেন, তুমি তাকে ক্ষমা করে দাও, জান্নাতুল ফেরদৌস নসিব করো এবং তার কবরকে প্রশান্তিময় করে দাও।”

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক বসির উদ্দিন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। জুলুম-নির্যাতনের মাঝেও তিনি আপোষ করেননি। আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে তার জন্য আল্লাহর রহমত কামনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদল শেখ মো. সুমন। তিনি বক্তব্যে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেত্রী এবং অতিথিদের পরিচয় করিয়ে দেন। এতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের আবহ আরও সুদৃঢ় হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, বিএনপি নেতা শামীম বেপারী, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, যুবদল নেতা সেলিম কাজল, মাহবুব মিয়াজীসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।
অনুষ্ঠান শেষে প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে ময়-মুরুব্বী, আলেম-ওলামা, নেতাকর্মী ও উপস্থিত মুসল্লিদের জন্য খাবারের সুব্যবস্থা করা হয়। এতে দোয়া মাহফিলটি এক মানবিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামিক ভাবগাম্ভীর্য ও আবেগে নেতাকর্মী–জনসাধারণের মিলনমেলা

তিনটি মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন খতমে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে হৃদয়স্পর্শী দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬