ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা প্রতিরোধে মাঠে বিএনপি, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে নয়ন এমপি ও শওকত হোসেন সরকার রিফাত-জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল এরশাদনগর রাজপথের পরীক্ষিত কর্মী বেনজীর রহমান খান পিন্টু পদ-পদবির অহংকার নয়, মানুষের সেবাই কাজী হুমায়ূন কবিরের রাজনীতির মূল দর্শন মানুষের পাশে থাকা, সমাজ গড়ার প্রত্যয়ে হাজী আব্দুল জব্বার সরকার ফল বিক্রির সামান্য আয়, তবুও দলের কর্মসূচিতে নিজের উপার্জন ব্যয় মাদকবিরোধী অবস্থানে আপসহীন আবুল হোসেন খলিফা, মামলা নিয়ে প্রশ্ন রাজনীতিতে আদর্শ, জীবনে কুরআনের আলো হাফেজ কারী মাইনুদ্দিনের স্বপ্ন মানুষ গড়ার মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী

টঙ্গীর মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় হাইকোর্টের আদেশ, চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ

আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী

md younus
  • আপডেট সময় : ১২:৩১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৫৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় অন্তর্বর্তীকালীন আগাম জামিন পেয়েছেন অভিভাবক শাহজালাল রুমী। তবে জামিনের শর্ত হিসেবে আগামী চার সপ্তাহের মধ্যে তাকে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে শাহজালাল রুমীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসাইন ও এইচ এম রুহুল আমিন মোল্লা।
মামলার বিবরণে জানা যায়, টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনাটি পরবর্তী সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মামলায় আইনি প্রতিকার চেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহজালাল রুমী। মঙ্গলবার শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
উল্লেখ্য, হাইকোর্টের এ আদেশটি অন্তর্বর্তীকালীন জামিনসংক্রান্ত। মামলার চূড়ান্ত নিষ্পত্তি কিংবা অভিযোগের সত্যতা নির্ধারণের বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টঙ্গীর মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় হাইকোর্টের আদেশ, চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ

আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী

আপডেট সময় : ১২:৩১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬