এম. মঞ্জুরুল করিম রনি এমপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ যুবদল সংগ্রাম, সেবা ও মানবিকতায় এক অনন্য দৃষ্টান্ত
তৃণমূলের শক্তি, ঐক্যের প্রতীক টঙ্গী পশ্চিম থানা যুবদলের নিরলস সাংগঠনিক অগ্রযাত্রা
- আপডেট সময় : ০৮:৩৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ৫১৫ বার পড়া হয়েছে

“সাংগঠনিক দায়িত্ব পালনে আমরা ছিলাম, আছি, থাকবো” এই অঙ্গীকারকে বুকে ধারণ করে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা যুবদল এগিয়ে চলেছে এক দৃঢ় ও মানবিক রাজনৈতিক পথচলায়। তৃণমূলের কর্মীদের আত্মত্যাগ, ঐক্য এবং নিবেদনের মধ্য দিয়ে গড়ে উঠেছে একটি সুসংগঠিত, কার্যকর ও মানবিক রাজনৈতিক বলয়, যার নেতৃত্বে রয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
তার নেতৃত্বকে শক্তিশালী করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোঃ সুমন এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু। তারা শুধু সাংগঠনিক কার্যক্রমেই নয়, বরং প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মিটিং-মিছিল, পোস্টার-ব্যানার থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রতিটি কর্মসূচিতে নিজেদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করেন।
দলের যেকোনো কর্মসূচি কিংবা এমপি’র অনুষ্ঠানে সবার আগে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করা তাদের এক অনন্য বৈশিষ্ট্য। নিজেদের উদ্যোগে, নিজস্ব অর্থায়নে এবং ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে তারা সংগঠনকে গতিশীল রাখছেন। শুধু রাজনীতি নয়, মানবিক দায়িত্ববোধেও তারা অনন্য। বাংলা নববর্ষ, ঈদসহ বছরের প্রতিটি উৎসবে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান, শুভেচ্ছা বিনিময় করেন, এবং অনেক ক্ষেত্রে অসহায়দের দাওয়াত দিয়ে পাশে বসিয়ে খাবার খাওয়ান। যুবদলের কর্মীদের প্রতি তাদের দায়বদ্ধতা বিশেষভাবে লক্ষণীয়। অনেক কর্মীই বেকার কিংবা সীমিত আয়ের মধ্যে থেকেও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ বাস্তবতা উপলব্ধি করে শেখ সুমন ও আজিজুর রহমান টিপু সবসময় তাদের পাশে থাকেন, প্রয়োজন অনুযায়ী সহযোগিতা প্রদান করেন।
তৃণমূলের এই নেতারা বিশ্বাস করেন, যুবকরাই সংগঠনের প্রাণশক্তি। তাই তাদের সুখ-দুঃখ, সমস্যা-সমাধান সবকিছুতেই তারা পাশে দাঁড়ান। টঙ্গী পশ্চিম থানার যেকোনো কর্মী ব্যক্তিগত কিংবা সাংগঠনিক সমস্যায় তাদের কাছে এসে সমাধান খুঁজে পান। এছাড়াও মানবিক সেবার দৃষ্টান্ত হিসেবে কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দেওয়া, অসহায় মানুষের বিচার-আচার করা, এবং বিনা পারিশ্রমিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এসব কাজ তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে। টঙ্গী পূর্ব বা পশ্চিম যেখানেই প্রয়োজন হোক না কেন, যুবদলের কর্মীরা একযোগে হাজির হন। বিএনপির যেকোনো সংকটে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন, যা সংগঠনের শক্তিকে বহুগুণে বৃদ্ধি করেছে।
এইভাবে সাংগঠনিক দৃঢ়তা, মানবিক মূল্যবোধ এবং নেতৃত্বের প্রতি অবিচল আস্থা নিয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদল আজ তৃণমূল রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। তাদের এই ঐক্যবদ্ধ পথচলা ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করবে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।

















