সংগ্রাম, সাহস ও মানবতার এক জীবন্ত মহাকাব্য টঙ্গীর মানুষের আস্থার ঠিকানা
“যৌবনের অগ্নিশপথে এক নির্ভীক যোদ্ধা মোঃ আজিজুর রহমান টিপু”
- আপডেট সময় : ০৮:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এই জনপদের বুকে জন্ম নিয়েছে এক সাহসী, আপসহীন এবং মানবিক নেতৃত্বের নাম মোঃ আজিজুর রহমান টিপু। তিনি শুধুই একজন রাজনৈতিক নেতা নন; তিনি এক বিশ্বাস, এক প্রতিজ্ঞা, এক চলমান সংগ্রামের প্রতীক। “যৌবন যার, যুদ্ধ করার সময় তার” এই অমোঘ সত্যকে হৃদয়ে ধারণ করেই অল্প বয়সে তিনি অর্জন করেছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক পদ। এই পদ তাঁর জন্য কোনো সম্মাননা নয় এটি তাঁর ত্যাগ, নির্যাতন সহ্য করার শক্তি এবং দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার স্বীকৃতি।
অন্যায়ের বিরুদ্ধে এক অদম্য সংগ্রামী। এক সময় রাজনৈতিক হিংসা-বিদ্বেষের নির্মম শিকার হতে হয়েছে তাঁকে। মিথ্যা অভিযোগে তাঁকে “ক্রসফায়ার” মামলার আসামি বানানো হয়েছিল। এমনকি “দেখামাত্র গুলি” করার মতো ভয়াবহ নির্দেশও জারি ছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু তিনি থামেননি। তিনি হার মানেননি। কারণ “রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে।” এই বিশ্বাসকে বুকে ধারণ করেই তিনি ফিরে এসেছেন নতুন শক্তিতে, নতুন প্রত্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে।
মানুষের নেতা, ন্যায়ের প্রতীক। মোঃ আজিজুর রহমান টিপুর রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। তিনি নিশ্চিত করতে চান কোনো নিরপরাধ মানুষ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হয়। বিচার যেন টাকার বিনিময়ে বিক্রি না হয়। সাধারণ মানুষ যেন সঠিক ও ন্যায্য বিচার পায়। তাঁর দরজা সবার জন্য খোলা। ধনী-গরিব, দলীয়-সাধারণ সবার জন্য তিনি সমানভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
আজ এলাকাবাসীর মুখে মুখে একটি কথা। “বিচার চাইলে টিপুর কাছে যান।” মানবতার আলোকবর্তিকা। রাজনীতির পাশাপাশি মানবসেবায়ও তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। অসুস্থদের চিকিৎসা সহযোগিতা। গভীর রাতে বের হয়ে খোঁজ নেওয়া কেউ কষ্টে আছে কিনা। তিনি বিশ্বাস করেন। মানুষের সেবা করাই সবচেয়ে বড় ইবাদত।
উৎসবে মানুষের পাশে। পহেলা বৈশাখ, ঈদসহ সকল জাতীয় ও ধর্মীয় উৎসবে তিনি এলাকাবাসীর মাঝে ছড়িয়ে দেন ভালোবাসা ও শুভেচ্ছা। তার কাছে উৎসব মানেই মানুষের হাসি, মানুষের আনন্দ, মানুষের ঐক্য।
দলের জন্য ত্যাগের প্রতীক। যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি কর্মীদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। দলের প্রতিটি কর্মীর সুখ-দুঃখে তিনি পাশে থাকেন। দলের প্রয়োজনে নিজের স্বার্থ বিসর্জন দিতে তিনি কখনো পিছপা হন না। তিনি প্রমাণ করেছেন, সত্যিকারের নেতা মানেই কর্মীদের আপনজন।
নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য। মোঃ আজিজুর রহমান টিপু গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন গাজীপুর-২ আসনের সম্মানিত সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার এবং গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, তাঁদের দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা ও দিকনির্দেশনাকে তিনি নিজের পথচলার প্রেরণা হিসেবে গ্রহণ করেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করেই তিনি এগিয়ে যাচ্ছেন একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী সমাজ গঠনের লক্ষ্যে।
এক মহাকাব্যের চলমান অধ্যায়। মোঃ আজিজুর রহমান টিপুর জীবন কোনো সাধারণ গল্প নয়, এটি এক সংগ্রামের মহাকাব্য, এক ভালোবাসার ইতিহাস, এক মানবতার দীপশিখা। যেখানে রাত জেগে মানুষের খোঁজ নেওয়া হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হয় নির্ভীকভাবে, রাজনীতি মানে ক্ষমতা নয় সেবা। তিনি আজ শুধু একজন নেতা নন, তিনি এক আশা, এক আস্থা, এক অনুপ্রেরণা।



















