ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া সংসদের আয়োজনে ‘জিয়া এবং বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ রানা বিএনপির র‌্যলিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে কাজী হুমায়ূন কবিরের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে শেখ মোঃ সুমনের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ৭ নভেম্বর উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের প্রতি বেনজির রহমান পিন্টুর শ্রদ্ধা নিবেদন নেতৃত্বের সৌন্দর্য পদমর্যাদায় নয়, কর্মীদের ভালোবাসায় ৭ নভেম্বরের র‍্যালিতে নাজমুল হোসেন মন্ডল শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত কামাল উদ্দিন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

সংসদ ব্যর্থ হলে রাজপথই শেষ ভরসা, বললেন নাহিদ ইসলাম

md younus
  • আপডেট সময় : ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ২০০৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং সংস্কার বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে শহীদ পরিবার ও আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়।”
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আয়োজিত এই সভায় নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সময় যাঁরা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁর ভাষায়, “জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সে জন্য আমরা সবাই একসঙ্গে থাকব।”
সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সব ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী পাশে থাকা সম্ভব হয়নি। তবে দাবি করেন, সেই সময় থেকেই জুলাই-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমরা দেখতে চাই, বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের জন্য এবং সংস্কারের জন্য কতটা কার্যকর পদক্ষেপ নিচ্ছে।”
নাহিদ ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি নেই, বরং বিভিন্ন ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে। তিনি বলেন, “সংসদের মাধ্যমেই সমাধান চাই। কিন্তু সংসদকে যদি অকার্যকর করা হয়, তাহলে রাজপথই হবে শেষ ঠিকানা।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “জুলাই সনদকে কলুষিত করা হয়েছে। সংস্কারের জায়গায় দলীয় ইশতেহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” একই সঙ্গে পুলিশ ও বিচার বিভাগে দলীয়করণের অভিযোগও তোলেন তিনি।
আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এবার রাজপথে নামলে তা হবে পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে। “এবার রাজপথে আমরা নামব ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না। সম্পূর্ণ সফল হওয়ার জন্যই নামব,” বলেন তিনি।
শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “এবার আপনারা সামনে থাকবেন না, আমরা সামনে থাকব। গুলি এলে আগে আমাদের বুকে লাগবে।” তাঁর এই বক্তব্যে সভায় উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদ ব্যর্থ হলে রাজপথই শেষ ভরসা, বললেন নাহিদ ইসলাম

আপডেট সময় : ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬