ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া সংসদের আয়োজনে ‘জিয়া এবং বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ রানা বিএনপির র‌্যলিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে কাজী হুমায়ূন কবিরের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে শেখ মোঃ সুমনের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ৭ নভেম্বর উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের প্রতি বেনজির রহমান পিন্টুর শ্রদ্ধা নিবেদন নেতৃত্বের সৌন্দর্য পদমর্যাদায় নয়, কর্মীদের ভালোবাসায় ৭ নভেম্বরের র‍্যালিতে নাজমুল হোসেন মন্ডল শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত কামাল উদ্দিন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

md younus
  • আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ২০০৮ বার পড়া হয়েছে

ছবি, সংগৃহীত
আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।
তথ্য অধিদপ্তরের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহিদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েকদিন আগে থেকেই শহীদ মারুফ স্টেডিয়ামে মঞ্চ প্রস্তত ও স্টেডিয়ামে সৌন্দর্যসহ বিভিন্ন সংস্কার করা হচ্ছে। একই সঙ্গে টাঙ্গাইল পৌর উদ্যানও প্রস্তুত করা হচ্ছে।
অপরদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকায় ভাঙা সড়কগুলো জোড়াতালি দিয়ে ঠিক করা হচ্ছে।
কর্মসূচি অনুযায়ী- সকাল ৮টায় ঢাকার নিজ বাস ভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশে প্রধানমন্ত্রী রওনা হবেন। প্রথমেই তিনি সকাল ১০ টায় সন্তোষে উপস্থিতি হয়ে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। পরে সাড়ে ১০ টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিতি হয়ে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে ১২টা ১৫ মিনিটে শহরের পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলায় উদ্বোধন করবেন।
এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬