ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া সংসদের আয়োজনে ‘জিয়া এবং বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ রানা বিএনপির র‌্যলিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে কাজী হুমায়ূন কবিরের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালিতে শেখ মোঃ সুমনের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন ৭ নভেম্বর উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের প্রতি বেনজির রহমান পিন্টুর শ্রদ্ধা নিবেদন নেতৃত্বের সৌন্দর্য পদমর্যাদায় নয়, কর্মীদের ভালোবাসায় ৭ নভেম্বরের র‍্যালিতে নাজমুল হোসেন মন্ডল শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত কামাল উদ্দিন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

md younus
  • আপডেট সময় : ১২:২২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ২০০৪ বার পড়া হয়েছে

ছবি, সংগৃহীত
সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে এর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা ওয়াকআউট করেন।
এর আগে তিনি সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলেন। ওয়াকআউটের সময় তিনি বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।
বিরোধী দলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন। বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্কের জের ধরে এই ওয়াকআউটের ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি অধিবেশনে চারবারের মত ওয়াকআউটের ঘটনা ঘটলো।
এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুই দফায় ফ্লোর নিয়ে বলেন, ‘যে ৯৮টি অধ্যাদেশ পরিবর্তন, সংশোধন ছাড়া পাসের সমঝোতা হয়েছিল- এর মধ্যে ছিল, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’। বিরোধী দল সমঝোতা রক্ষা করে অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে সহযোগিতা করেছে। কিন্তু জাদুঘর অধ্যাদেশ নিয়ে দিনেদুপুর ছলচাতুরি, জোচ্চরি করা হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে উদ্দেশ্য করে স্পিকার জানতে চান, বিশেষ কমিটিতে সমঝোতা হয়েছিল ৯৮টি অধ্যাদেশ হুবহু পাস করা হবে। যে বিলটিতে সংশোধন করা হয়েছে, তাতে কী সমঝোতা ভঙ্গ করা হয়েছে?
মন্ত্রী তখন বলেন, সংশোধনী যে আসবে, তা আমরাও জানতাম না। তবে তিনি বক্তৃতায় স্পষ্ট করেননি, বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ করা হয়েছে কিনা।
স্পিকার তখন আইনমন্ত্রীর কাছে জানতে চান, সমঝোতা ভঙ্গের অভিযোগ ঠিক কিনা? আইনমন্ত্রী বলেন, এটুকু ঠিক আছে। তবে একজন এমপির সংশোধনী দেওয়ার অধিকার আছে। তিনি আধাঘণ্টা আগে সংশোধনী এনেছেন।
এই বক্তব্যের পর সরকার এবং বিরোধী দলের মধ্যে আধাঘণ্টা ধরে বাহাস হয়। এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সমঝোতা ভঙ্গের দুঃখ নিয়ে ওয়াকআউট করছি।’
স্পিকার এই পর্যায়ে বলেন, ‘আপনারা যদি আগে থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কিছু বলার নেই।’
তখন বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই কথায় আরও দুঃখ পেলাম। আপনার কাছে নিরপেক্ষতা আশা করেছিলাম।’
ওয়াকআউট করার সময় হাসানত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা ‘প্রতারণা, প্রতারণা’ বলে স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

আপডেট সময় : ১২:২২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬