৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ রানা
- আপডেট সময় : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি, গাজীপুর মহানগর তাঁতী দল।

তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উজ্জীবিত হওয়ার প্রেরণা জোগায়। স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁর আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মাসুদ রানা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি তাঁর সকল শুভাকাঙ্ক্ষী, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য সুদৃঢ় করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুভেচ্ছান্তে, মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি, গাজীপুর মহানগর তাঁতী দল।



















