ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউল জয়নাল দেওয়ানকে সংবর্ধনা, উত্তরখানে বাউল শিল্পীদের প্রাণবন্ত সমাগম

md younus
  • আপডেট সময় : ০৮:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৯৭৯ বার পড়া হয়েছে

উত্তরখানে হযরত শাহ কবির (র) বাংলাদেশ বাউল সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় বাউল জয়নাল দেওয়ানকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে উত্তরখান শাহ কবির (রহ.) দরবারের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাউল জয়নাল দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, বাউল জয়নাল দেওয়ান দীর্ঘদিন ধরে বাউল গানের ঐতিহ্য ও ভাবধারা লালন করে আসছেন। তার এই নির্বাচন সংগঠনকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবর্ধনা শেষে মনোজ্ঞ বাউল গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে স্থানীয় বিপুল সংখ্যক বাউল ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি ছিল।
আয়োজকরা নতুন দায়িত্বপ্রাপ্ত নেতার সাফল্য কামনা করে বাউল গানের চর্চা বিস্তারে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউল জয়নাল দেওয়ানকে সংবর্ধনা, উত্তরখানে বাউল শিল্পীদের প্রাণবন্ত সমাগম

আপডেট সময় : ০৮:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫