উত্তরখানে হযরত শাহ কবির (র) বাংলাদেশ বাউল সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় বাউল জয়নাল দেওয়ানকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে উত্তরখান শাহ কবির (রহ.) দরবারের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাউল জয়নাল দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, বাউল জয়নাল দেওয়ান দীর্ঘদিন ধরে বাউল গানের ঐতিহ্য ও ভাবধারা লালন করে আসছেন। তার এই নির্বাচন সংগঠনকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবর্ধনা শেষে মনোজ্ঞ বাউল গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে স্থানীয় বিপুল সংখ্যক বাউল ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি ছিল।
আয়োজকরা নতুন দায়িত্বপ্রাপ্ত নেতার সাফল্য কামনা করে বাউল গানের চর্চা বিস্তারে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com