তারেক রহমানের নেতৃত্বে যুবসমাজকে সুসংগঠিত করার আহ্বান, খেলাধুলার প্রসারে সহযোগিতার ঘোষণা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
সাজেদুল ইসলামের কেন্দ্রীয় পদ লাভে টঙ্গী পশ্চিম থানা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল; মাদকমুক্ত সমাজ ও ঐক্যবদ্ধ যুবশক্তি গঠনের প্রত্যয়
- আপডেট সময় : ০১:২৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৮১৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এবং গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আবুবকর সিদ্দিক মিরান শাহ। দোয়া মাহফিলে দেশ, জাতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করনে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুর করিম রনির দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়াও টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবসমাজ ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়নে যুবদলকে সততা, আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
এ সময় মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, “মাদক ছাড়ুন, নতুবা এলাকা ছাড়ুন। যুবদল কোনোভাবেই মাদক ব্যবসা, সন্ত্রাস কিংবা সমাজবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে যুবদলের কর্মীদের সতর্ক থাকতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বক্তারা আরও বলেন, সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার জরুরি। এজন্য বিভিন্ন ওয়ার্ড ও ব্লকের যুবকদের জন্য ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক ফুটবল আসর উপভোগের জন্য টঙ্গী পশ্চিম থানা যুবদলের পক্ষ থেকে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, যাতে এলাকার যুবকরা একত্রে খেলা উপভোগ করতে পারে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবদলের শক্তি ঐক্যে। আমাদের একে অপরকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা অর্জন করেই জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।”
দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে তেহারি, গরুর মাংস, সালাদ, কোমল পানীয় ও বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই একে অপরের জন্য দোয়া করেন। একটি পদোন্নতি উপলক্ষে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিল কেবল আনুষ্ঠানিকতা ছিল না; বরং এটি ছিল আদর্শ, ঐক্য, মানবিকতা, খেলাধুলা ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উজ্জীবিত এক যুবসমাজের অঙ্গীকারের প্রতিচ্ছবি। উপস্থিত নেতাকর্মীদের দৃঢ় প্রত্যয় ছিল তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সুস্থ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। “মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় যুবশক্তি গড়ি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোক যুবদল।”





















