ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন রাত জাগা এক মানুষ, নিরাপদ পাড়ার স্বপ্ন সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশের সঙ্গে সব বিষয়েই আলোচনা করতে প্রস্তুত ভারত

md younus
  • আপডেট সময় : ০৪:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ২২১৩ বার পড়া হয়েছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে তা হতে হবে ‘উপযুক্ত পরিবেশে’। তিনি বলেন, ঢাকা-নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক কাঠামো রয়েছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক পরিচালনা করা সম্ভব।
সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে যে, এই বিশেষজ্ঞরা হলেন- সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাশনাইন, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার জন্য আমরা প্রস্তুত, যদি তা পারস্পরিক উপকারে উপযোগী পরিবেশে হয়। তিনি এই মন্তব্য করেন ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে। আরও একটি প্রশ্নের জবাবে- যেখানে বাংলাদেশ ১৯ জুন পাকিস্তান ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক পরামর্শ সভায় অংশ নেয়- সে প্রসঙ্গে জয়সওয়াল বলেন, আমরা আমাদের আশপাশের অঞ্চলের উন্নয়ন এবং সেগুলো ভারতের স্বার্থ ও নিরাপত্তার ওপর কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে নিরবচ্ছিন্ন নজরদারি করি। আমাদের প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক স্বতন্ত্র হলেও, সেই সম্পর্কগুলো পরিবর্তিত প্রেক্ষাপটের আলোকে বিবেচিত হয়।
এই মন্তব্যটি এসেছে সংসদীয় কমিটির বাংলাদেশ বিষয়ক বিশেষ আলোচনার ঠিক এক দিন আগে। প্রাথমিক প্রস্তুতিপত্র অনুযায়ী, আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের কাছ থেকে যে বিষয়গুলোতে মতামত চাওয়া হবে তা হলো- ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় উগ্রপন্থার উত্থান, বাংলাদেশের অস্থিরতা থেকে ভারতের নিরাপত্তা হুমকি এবং ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-চীনের ‘কৌশলগত সখ্যতা’ নিয়ে ভারতের উদ্বেগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের সঙ্গে সব বিষয়েই আলোচনা করতে প্রস্তুত ভারত

আপডেট সময় : ০৪:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫