ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন

নির্বাচন দেওয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি: মো. তাহের

md younus
  • আপডেট সময় : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ২২০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের রোববার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে প্রেস ব্রিফিংয়ে বললেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সঠিক ও সুষ্ঠু হবে-এমন পরিস্থিতি দেখার কোনো অবকাশ। এরই মধ্যে নানা সমস্যা দেখা দিয়েছে। পাবনায় জামায়াতের নেতা কর্মীদের মারধর করা হয়েছে। এখনো নির্বাচন ঘোষণা করা হয়নি, তার আগেই জায়গা দখল, এলাকা দখল চলছে। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের আরও কঠোর হওয়াসহ যা যা করা দরকার, করা উচিত। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।”
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আরও যোগ করে বলেন,
“নির্বাচন দেওয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের কিছু ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। সরকার যেন সেদিকে খেয়াল রাখে। নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে। নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর অস্থিরতা দেখা দিয়েছে। তাই বেশি সময় না নিয়ে সংস্কারের বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছানো উচিত। জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়।”
তৃতীয় বারের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত। রোববারের বৈঠকে ডা. তাহেরের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলে রয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচন দেওয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি: মো. তাহের

আপডেট সময় : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫