বিআরটি সড়কে ছিনতাই, ছুরিকাঘাত ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ; জননিরাপত্তা নিশ্চিতের দ্রুত কার্যকর উদ্যোগের দাবি
টঙ্গী–উত্তরা বিআরটি সড়কে ছিনতাই বন্ধের দাবিতে মানববন্ধন “মানুষ নিরাপদে বাড়ি ফিরতে চায়” ভুক্তভোগীদের আহ্বান
- আপডেট সময় : ০১:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২১৪৩ বার পড়া হয়েছে

উত্তরা আবদুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত বিআরটি সড়কে সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা ছিনতাই, ছুরিকাঘাত, পথচারীদের আহত হওয়া ও প্রাণহানির ঘটনাগুলোর প্রতিবাদে রবিবার বিকেলে (৭ ডিসেম্বর) টঙ্গীর চেরাগআলী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে টঙ্গী থানা ছাত্রদল। এ কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক সভাপতি, গাজীপুর মহানগর যুবদল, আহ্বায়ক টঙ্গী পশ্চিম থানা বিএনপি। এমপি প্রার্থী প্রভাষক বসির উদ্দিন বলেন, “বিআরটি সড়কে প্রতিদিন সাধারণ মানুষ ছিনতাইকারীদের হামলার শিকার হচ্ছেন। আমরা চাই, মানুষ যেন নিশ্চিন্তে, নিরাপদে বাড়ি ফিরতে পারে।” তিনি বলেন, “এ সমস্যাটি রোধে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। সড়ককে নিরাপদ রাখতে সব পক্ষের সমন্বিত ব্যবস্থা খুব জরুরি।” মানববন্ধনে সভাপতিত্ব করেন টঙ্গী থানা ছাত্রদল নেতা রেদোয়ান আহমেদ প্রত্যয় বেপারী।

তিনি বলেন, “এ সড়কে যাতায়াতকারী মানুষের মধ্যে ভয়-আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছিনতাইয়ের ঘটনাগুলো দ্রুত বন্ধে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।” অন্যান্য বক্তারা বলেন, গত দুই বছরে বহু পথচারী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত–নিহত হয়েছেন।
তারা দাবি করেন, “বিআরটি সড়কে নিয়মিত টহল, পর্যাপ্ত নজরদারি ও আলোকসজ্জা বাড়ালে ছিনতাই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা যুবদলের শামীম, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ভুক্তভোগী মানুষ, পথচারী ও এলাকাবাসী
বক্তারা সবাই মিলিতভাবে বলেন, “এ সমস্যার রাজনৈতিক রং নেই আমরা শুধু নিরাপদ সড়ক চাই।”

















