ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

৫০নং ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন; বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার বাতিলের দাবি

টঙ্গীতে ছাত্রলীগ নেতার নামে টেন্ডার দেওয়ার অভিযোগ

md younus
  • আপডেট সময় : ০৮:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৭০৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার একজন ছাত্রলীগ নেতার নামে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, সহ-সভাপতি হাফিজ উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ফাত্তাহ, সাংগঠনিক সম্পাদক মিয়া খোকন, দপ্তর সম্পাদক মাছুম মোল্লা, কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ অনিক, স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব সরকার বিপু, সাব্বির সরদার, সাইফুল ইসলাম নয়ন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম এবং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার ‘ষড়যন্ত্রমূলকভাবে’ আওয়ামী লীগ-সমর্থক ও ছাত্রলীগ নেতা কাজী মামুনের নামে দেওয়া হয়েছে। তাদের দাবি, অতীতে ওই ব্যক্তির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। তাই বিতর্কিত এই টেন্ডার অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।
বক্তারা বলেন, সরকারি টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
এ বিষয়ে অভিযুক্ত কাজী মামুন বা গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫০নং ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন; বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার বাতিলের দাবি

টঙ্গীতে ছাত্রলীগ নেতার নামে টেন্ডার দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৮:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬