গাজীপুর মহানগর পুলিশের ‘দৃঢ় প্রতিজ্ঞ বার্তা’—সন্তানের সুরক্ষা, সমাজে নৈতিক জাগরণ, মাদক দমন, শান্তি প্রতিষ্ঠা ও অসহায় মানুষের পাশে মানবিক পুলিশিংয়ে ওসি মোঃ হারুন অর রশিদ নতুন যাত্রা
“শৃঙ্খলা ও নিরাপত্তার নতুন অগ্রদূত”—টঙ্গী পশ্চিম থানায় নতুন ওসি মোঃ হারুন অর রশিদ যোগদান, ন্যায়–মানবতা–কুরআনের আদর্শে অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
- আপডেট সময় : ০২:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২১৯৬ বার পড়া হয়েছে

টঙ্গী পশ্চিম থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোঃ হারুন অর রশিদ। যার দায়িত্ব গ্রহণের পর থেকেই গোটা অঞ্চলে নতুন প্রত্যাশা, নতুন দিশা। শান্তি প্রতিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, নৈতিকতার জাগরণ এবং জনসেবাকে ঈমানী দায়িত্ব হিসেবে গ্রহণ করে তিনি ঘোষণা করেছেন, “শৃঙ্খলা আমার অঙ্গীকার, নিরাপত্তা আমার দায়িত্ব, আর মানুষের সেবা আমার ইবাদত।”
কুরআনে আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও সৎ কর্মের আদেশ দেন।” (সুরা নাহল ১৬:৯০) এই ন্যায়বিচারের আলোয় টঙ্গী পশ্চিম থানাকে পরিচালিত করার ঘোষণা দিয়েছেন ওসি মোঃ হারুন অর রশিদ।

সন্তানের নিরাপত্তায় ওসি মোঃ হারুন অর রশিদ বিশেষ বার্তা, “আপনার সন্তান আপনার ভবিষ্যৎ, তার নিরাপত্তায় অবহেলা নয়।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন ‘পরিবার সচেতনতা নির্দেশিকা’ জনসাধারণকে স্মরণ করিয়ে দেয়, দেখুন সন্তান কোথায় যায়। কার সঙ্গ পছন্দ করে। নিয়মিত ক্লাসে যায় কি না। অকারণে বাসার বাইরে থাকে কি না। আচরণে কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কি না। আপনি দেওয়া টাকা সঠিক কাজে ব্যয় করছে কি না।
“তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে।” (বুখারি) এই দায়িত্ববোধ জাগ্রত করাই ওসি মোঃ হারুন অর রশিদ প্রচেষ্টা।
আইন–শৃঙ্খলা উন্নয়নে ওসি মোঃ হারুন অর রশিদ ৫ দফা অঙ্গীকার
১. মাদক–সন্ত্রাস–চাঁদাবাজি দমনে ‘জিরো টলারেন্স’, কোনো প্রভাব–ক্ষমতা–পরিচয় অপরাধীকে রক্ষা করতে পারবে না।
কুরআনে আল্লাহ বলেন, “অপরাধীদের প্রতি কোনো পক্ষপাত করো না।” (হুদ, ১১:১১৩)
২. থানাকে মানুষের ‘মানবিক সেবাকেন্দ্র’ হিসেবে গড়ে তোলা, ওসি মোঃ হারুন অর রশিদ স্পষ্ট বলেছেন, “থানায় কেউ অপমানিত হবে না। সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের নীতি।”
৩. গরিব–অসহায় মানুষের পাশে ছায়া হয়ে দাঁড়ানো, পথশিশু, বৃদ্ধ, অসহায় নারী সবার জন্য বিশেষ হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাসুল (স.) বলেছেন, “মানুষের মাঝে উত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকার করে।”
৪. কিশোর গ্যাং ও পথভ্রষ্ট যুবকদের পুনর্বাসন। শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক ক্যাম্প আয়োজনের মাধ্যমে তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনার পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি।
৫. সমাজ, মসজিদ ও স্থানীয় নেতাদের সঙ্গে শান্তিপূর্ণ সহযোগিতা গড়ে তোলা। মসজিদের ইমাম, সমাজপতি ও যুবসমাজের সাথে সমন্বিত সভার মাধ্যমে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করা হবে, এমনটাই জানিয়েছেন ওসি মোঃ হারুন অর রশিদ।
ওসি মোঃ হারুন অর রশিদ ঘোষণা ককেরন, “আমি টঙ্গীর পশ্চিমপাড়ায় এসেছি মানুষের সেবা করতে, মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে, গরিব মানুষের কষ্ট লাঘব করতে এবং টঙ্গীকে অপরাধমুক্ত একটি শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে।”
তিনি আরও জানান, “ন্যায়বিচারের প্রশ্নে আমি অবিচল থাকবো; কোনো নির্দোষ মানুষ হয়রানি হবে না। কোনো অপরাধী ছাড় পাবে না।”
নাগরিকদের প্রতি আহ্বান, কোনো সন্দেহজনক ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে জানান। পরিচয় গোপন রাখা হবে। সমাজ রক্ষায় জনগণই পুলিশের প্রথম সহযোদ্ধা। ওসি মোঃ হারুন অর রশিদ, টঙ্গী পশ্চিম থানা মোবাইল: ০১৩২০০৭০৭৫১
টঙ্গী পশ্চিম থানায় ওসি মোঃ হারুন অর রশিদ যোগদান যেন ন্যায়, শান্তি, শৃঙ্খলা ও মানবিকতার নতুন দরজা খুলে দিয়েছে। কুরআনের আলো, রাষ্ট্রীয় দায়িত্ব, নৈতিক মূল্যবোধ ও মানুষের কল্যাণ, এই চার স্তম্ভে দাঁড়িয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। “টঙ্গী হবে শান্তির নগরী, নিরাপত্তার শহর, মানবিকতার ঠিকানা।”

















