ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ডাক বিভাগের জিপিও সম্পদ সুরক্ষায় সমাবেশ

md younus
  • আপডেট সময় : ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ২১২৫ বার পড়া হয়েছে

ঢাকা জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সম্পদ ও স্থাপনা অব্যবহৃত এবং পরিত্যক্ত উল্লেখ করে রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠানটির ভূ-সম্পত্তিতে সচিবালয় বর্ধিত করার পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। যদি সেখানে সচিবালয় বর্ধিত করার সিদ্ধান্ত থেকে সরে আসা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (১৯ মে) ঢাকা জিপিওর সম্পদ সুরক্ষা মুভমেন্টের ব্যানারে ডাক বিভাগীয় সর্বস্তরের কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ক্ষুব্ধ কর্মচারীরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে জিপিওর সম্পত্তিতে সচিবালয় বর্ধিত করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়ে তা অনুমোদন করানো হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে ডাক বিভাগের ঘোর আপত্তির কথা জানিয়ে অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে মতামত পাঠানো হয়েছে। এরপরও এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পুরো ডাক ব্যবস্থার ওপর চরম আঘাত নেমে আসবে। জনমনেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।
বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি ও ডাক কর্মচারী নেতা আবু নাসির খান বলেন, বাংলাদেশ ডাক বিভাগের প্রাণকেন্দ্র ঢাকা জিপিও। ১৯৬২ সালে ঢাকা জিপিও ভবন নির্মিত হয়। ৬০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী এ ভবনটিতে বর্তমানে ২৫টি দপ্তরের কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে।
এখানে প্রায় দুই হাজার ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ডাক সেবা নেন। অথচ পতিত ফ্যাসিস্ট সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার হীন উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গোপনে অন্যায়, অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে মিসগাইড ( ভুল বুঝিয়ে) করে ঢাকা জিপিও’র সম্পদ ও স্থাপনা অব্যবহৃত ও পরিত্যক্ত আখ্যা দিয়ে জিপিওর ভূ-সম্পত্তিতে সচিবালয় বর্ধিত করার অপপ্রয়াস চালাচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের ধ্বংসাত্মক সিদ্ধান্তের বিপরীতে সারাদেশে ডাক বিভাগের কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ, ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে। আগামী তিনদিনের মধ্যে এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। প্রতিবাদ সমাবেশে মো. রোকন উদ্দিন, মো. জাকির হোসেন, আরিফুজ্জামান চৌধুরী, মো. মোশারফ হোসেন প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।
এ সময় জিপিওর অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, পোস্টমাস্টার জেনারেল মো. আলতাফুর রহমান, অতিরিক্ত পিএমজি মোহাম্মদ ওমর ফারুক, মো. আখতারুজ্জামান, ডিপিএমজি শাহনাজ সিদ্দিকী, কাজী ইসমত জেরিন, মোহাম্মদ মনিরুজ্জামান, ওয়াহিদুজ্জামান, সন্জিত চন্দ্র পণ্ডিতসহ সকল পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাক বিভাগের জিপিও সম্পদ সুরক্ষায় সমাবেশ

আপডেট সময় : ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫