সংবাদ শিরোনাম :
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য এক-দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী
md younus
- আপডেট সময় : ০৪:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছেন, শুধু সেই বিষয়গুলোতেই তাঁরা পুনরায় পরীক্ষা দিতে পারবেন।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।









