ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

শুধু আগ্রাসন নয় স্মার্ট ক্রিকেটও খেলাতে চান ম্যাককালাম

md younus
  • আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৭৯৪ বার পড়া হয়েছে

ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হওয়ার পর থেকেই বাজবল ক্রিকেটের ধাঁচে বদলে দিয়েছেন দলের খেলার ধরন। টেস্টেও আগ্রাসী মানসিকতার সাথে আগ্রাসী ব্যাটিং মিলিয়ে যেন নতুন এক ধারার সূচনা করে ম্যাককালামের ইংল্যান্ড। বর্তমানে তিন ফরম্যাটেই ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্বে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। বাজবল দিয়ে শুরুর দিকে ভালোই সাফল্য পেয়েছিলো ইংল্যান্ড। তবে সময়ের সাথে সাথে কিছুটা কমে এসেছে ইংলিশদের সাফল্য। এছাড়া উপমহাদেশের টার্নিং উইকেটে মুখ থুবড়ে পড়েছে ম্যাককালাম-বেন স্টোকসদের বাজবল। সর্বশেষ অ্যাশেজেও ৪-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। অজিরাও গুঁড়িয়ে দিয়েছে ইংলিশদের বাজবলকে। ১২ দিনের মধ্যে অ্যাশেজে হার নিশ্চিত করে অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়ে ফেলেছিল ইংল্যান্ড। সামনের দিনে তাই আগ্রাসনের সাথে স্মার্ট ক্রিকেটও খেলাতে চান প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। যে কাজটা শুরু করেছিলেন তা শেষ করতে চান তিনি। এখনও অনেক কাজ বাকি আছে তার। সম্প্রতি স্কাই স্পোর্টসকে ম্যাককালাম বলেছেন, ‘গত চার বছরে আমরা অনেক উল্লেখযোগ্য উন্নতি করেছি, তবে কাজ এখনও শেষ হয়নি। আমার বিশ্বাস, ক্রিকেট দল হিসেবে সামনে আমাদের ভালো দিন আসছে। গত চার বছরে আমরা যেভাবে নিজেদের তৈরি করেছি, তা সামনে এগিয়ে যাওয়ার পথে দল গঠনে দারুণ সাহায্য করবে।’ ম্যাককালাম বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেটের পাশাপাশি স্মার্ট ক্রিকেটও সমানতালে চলতে পারে। আমরা আক্রমণাত্মক ঘরানায় ক্রিকেট খেলি, তবে অনেক সময় জয়ের অবস্থায় গিয়েও ম্যাচ শেষ করার জন্য যা করা দরকার, আমরা তা করতে পারি না। ওই সব মুহূর্তে নিজেদের প্রয়োজন মতো শান্ত, স্থির ও কৌশলগতভাবে সচেতন থেকে নিশ্চিত করতে হবে যেন ম্যাচটা শেষ করতে পারি।’ কোচের মতে, ‘আমি চাই আমরা এমন একটি দল হই, যাদের খেলার ধরন দেখে সবাই সহজেই চিনতে পারে। একই সঙ্গে সবাই যেন বুঝতে পারে আমরা ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ভালোভাবে প্রস্তুত, প্রতিভাবান এবং কৌশলগতভাবে অত্যন্ত দক্ষ। আমি আত্মবিশ্বাসী যে, যেসব জায়গায় উন্নতির প্রয়োজন আমরা চিহ্নিত করেছি, সেগুলোতে উন্নতি করতে পারলে চাপের মুহূর্তে আমরা আরও শক্ত একটি দলে পরিণত হব। এমন একটি দল, যাদেরকে হারানো কঠিন হবে এবং বড় সিরিজগুলোতে নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি করতে পারবে। এটিই একমাত্র ক্ষেত্র যেখানে আমরা এতদিন পিছিয়ে ছিলাম। সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রবল উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।’ এছাড়া কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই ম্যাককালামের সাথে দারুণ জুটি টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। দুজনের রসায়নেই বদলে যেতে শুরু করে ইংল্যান্ডের পারফরম্যান্স। স্টোকসকে নিয়ে ম্যাককালাম বলেছেন, ‘ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ব্যাট, বল এবং মাঠে-তিন ক্ষেত্রেই পারফর্ম করার তীব্র ক্ষুধা এখনও তার মধ্যে (বেন স্টোকসের মধ্যে) রয়েছে। আমাদের তাকে আরও ভালোভাবে মেলে ধরতে হবে সাথে তাকেও নিজেকে কিছুটা মেলে ধরতে হবে। আমি আশাবাদী, বিষয়টি ভালোভাবেই কাজ করবে।’ ম্যাককালাম আরও বলেন, ‘সে শুধু অধিনায়ক হিসেবেই নয়, আমাদের জন্য একজন অত্যন্ত প্রভাবশালী ক্রিকেটার। মিডল অর্ডারে তার ব্যাটিং, তার বোলিং, মাঠে তার প্রাণশক্তি এবং নেতা হিসেবে তার উপস্থিতি- সবকিছুই দলের জন্য গুরুত্বপূর্ণ। যদি এই তিনটি দিকই একসঙ্গে সেরা ছন্দে থাকে, তাহলে দারুণ হবে। আমি আত্মবিশ্বাসী যে এই গ্রীষ্মেই আমরা তা দেখতে পাব।’ আসন্ন লর্ডস টেস্ট দিয়ে শুরু হচ্ছে ইংলিশদের গ্রীষ্মের মৌসুম। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী বৃহস্পতিবার লর্ডসে। সিরিজের পরের দুই টেস্ট ১৭ জুন, দ্যা ওভালে এবং ২৫ জুন নটিংহ্যামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুধু আগ্রাসন নয় স্মার্ট ক্রিকেটও খেলাতে চান ম্যাককালাম

আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬