ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯, ৫০ ও ৫১নং ওয়ার্ডবাসীর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা; প্রতিটি ঘরে কোরবানির মাংস পৌঁছে দিতে মানবিক উদ্যোগ ও ভালোবাসার বার্তা দিলেন সমাজসেবী পিয়ারা আক্তার প্রিয়া

“ঈদের খুশি সবার তরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” মানবতার আহ্বানে কাউন্সিলর পদপ্রার্থী পিয়ারা আক্তার প্রিয়া

md younus
  • আপডেট সময় : ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ১৬০৩ বার পড়া হয়েছে

টঙ্গী পূর্ব থানার মহিলা দল ত্রাণ বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোছা: পিয়ারা আক্তার প্রিয়া আবারও প্রমাণ করলেন রাজনীতি শুধু ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক মহান অঙ্গীকার। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তিনি ৪৯, ৫০ ও ৫১নং ওয়ার্ডসহ এলাকার সর্বস্তরের জনগণ, ভোটার, শুভাকাঙ্ক্ষী ও মুসলিম উম্মাহর প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
“ঈদের খুশি সবার তরে,
ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে”—
এই মানবিক স্লোগানকে সামনে রেখেই এলাকাজুড়ে ভালোবাসা, সম্প্রীতি ও ভাগাভাগির এক অনন্য বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি। বিশিষ্ট সমাজসেবক ও রহমান এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হারিছ মিয়ার সহধর্মিণী পিয়ারা আক্তার প্রিয়া দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, অন্ধ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন নীরবে। সমাজসেবাকে তিনি নিজের দায়িত্ব নয়, বরং ইবাদত হিসেবে মনে করেন।
স্থানীয়দের মতে, এলাকার যেকোনো সামাজিক, ধর্মীয় কিংবা সাংস্কৃতিক আয়োজনে তার উপস্থিতি ও সহযোগিতা থাকে চোখে পড়ার মতো। ১৬ ডিসেম্বর, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পহেলা বৈশাখ, মাহে রমজান কিংবা ঈদের অনুষ্ঠান সবখানেই তিনি নিজ হাতে রান্না করে মানুষকে আপ্যায়ন করেন। শিশুদের জন্য পায়েস রান্না, গরিবদের মাঝে খাবার বিতরণ এবং সবার মুখে হাসি ফোটানোর মধ্যেই যেন খুঁজে পান জীবনের প্রকৃত আনন্দ।

পিয়ারা আক্তার প্রিয়া বলেন, “কোরবানির ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, মানবতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। আমি চাই, এই ঈদে যেন কোনো পরিবার কোরবানির আনন্দ থেকে বঞ্চিত না হয়। প্রতিটি ঘরে ঘরে যেন মাংস পৌঁছে যায়, প্রতিটি মুখে যেন হাসি ফুটে ওঠে।”
তিনি আরও বলেন, “মানুষকে খাওয়াতে আমার ভালো লাগে। এলাকার মানুষই আমার পরিবার। ঈদের আনন্দ সবাইকে নিয়ে ভাগাভাগি করলেই ঈদের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে।” এলাকার সাধারণ মানুষ জানান, পিয়ারা আক্তার প্রিয়া এমন একজন মানবিক নারী, যিনি সবসময় মানুষের পাশে থাকেন। কেউ সাহায্যের জন্য তার কাছে গেলে তিনি খালি হাতে ফেরান না। দুঃসময়ে সহযোগিতা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তার ভূমিকা এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রশংসিত। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে তার সরব অংশগ্রহণ। তরুণ সমাজকে ভালো কাজে উৎসাহিত করা এবং সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক সচেতন মহলের মতে, মানবিকতা, সততা, সামাজিক সম্প্রীতি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণেই দিন দিন সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন পিয়ারা আক্তার প্রিয়া। উন্নয়নের অঙ্গীকারের পাশাপাশি তিনি হয়ে উঠেছেন মানুষের সুখ-দুঃখের নির্ভরতার প্রতীক।
পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে তিনি আবারও আহ্বান জানিয়েছেন, “আসুন, সবাই মিলে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি মানবিক সমাজ গড়ে তুলি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই সবার সাথে।”
৪৯, ৫০ ও ৫১নং ওয়ার্ডজুড়ে এখন একটাই আলোচনা মানুষের ভালোবাসায় এগিয়ে চলা মানবিক নেত্রী পিয়ারা আক্তার প্রিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৯, ৫০ ও ৫১নং ওয়ার্ডবাসীর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা; প্রতিটি ঘরে কোরবানির মাংস পৌঁছে দিতে মানবিক উদ্যোগ ও ভালোবাসার বার্তা দিলেন সমাজসেবী পিয়ারা আক্তার প্রিয়া

“ঈদের খুশি সবার তরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” মানবতার আহ্বানে কাউন্সিলর পদপ্রার্থী পিয়ারা আক্তার প্রিয়া

আপডেট সময় : ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬