ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরের দুঃসময় পেরিয়ে ছাদে গোপন বৈঠক থেকে জনতার আস্থার প্রতীক বর্তমানে থানা বিএনপির সদস্য, “জনগণের অনুরোধেই নির্বাচন করছি”

ত্যাগ, সাহস আর মানুষের ভালোবাসায় গড়া নেতৃত্ব ৩২নং ওয়ার্ডে আবারও প্রার্থী হচ্ছেন মোঃ আব্দুল হামিদ মন্ডল

md younus
  • আপডেট সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৬৬১ বার পড়া হয়েছে

গাজীপুরের ৩২নং ওয়ার্ডে এক পরিচিত ও পরীক্ষিত নাম মোঃ আব্দুল হামিদ মন্ডল। টানা তিনবার ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বর্তমানে থানা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবারও তিনি জনগণের অনুরোধে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর দুঃসময় কাটিয়েছি। নিজের বাড়ির ছাদে গোপনে মিটিং করেছি, কখনো লেবার সেজে, কখনো পুরনো কাপড় পরে এলাকায় ঢুকেছি শুধু দলকে বাঁচিয়ে রাখার জন্য।”
তিনি জানান, রাজনৈতিক প্রতিকূল সময়ে বহুবার কারাবরণ করেছেন, অসংখ্য মামলার শিকার হয়েছেন। তবুও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে টিকিয়ে রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। মোঃ আব্দুল হামিদ মন্ডলের জন্ম একটি সম্মানিত মুসলিম পরিবারে। পিতা মরহুম কুফল উদ্দিন মন্ডল এবং মাতা মরহুমা জয়তুননেসা। ১৯৭৮ সাল থেকে ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং ভাওয়াল অঞ্চলে দীর্ঘদিনের বসবাসের ফলে স্থানীয় মানুষের সঙ্গে তার রয়েছে গভীর সম্পর্ক। ব্যক্তিজীবনে তিনি একজন ধর্মপ্রাণ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং সৎ, নীতিবান মানুষদের সঙ্গেই চলতে পছন্দ করেন। তিনি বলেন, “আমি মিথ্যা পছন্দ করি না, অন্যায় কাজের সাথে কখনো আপস করি না।”
এলাকায় মাদকমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার ব্যাপারে তার অবস্থান অত্যন্ত কঠোর। তিনি চান, মানুষ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে।
তার মানবিক কাজের দৃষ্টান্তও উল্লেখযোগ্য। নিজ উদ্যোগে তিনি তার ভবনে মারকাজুত তালিম ওয়াত তারবিয়াহ মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এছাড়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলোর যেকোনো সমস্যায় তিনি এগিয়ে যান। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো তার নিত্যদিনের কাজ কেউ তার কাছে এসে খালি হাতে ফেরেন না।
তিনি বলেন, “আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। আমার কোনো লোভ-লালসা নেই। মানুষের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমি নির্বাচন করছি না, বরং তাদের সেবা করার জন্যই করছি।” বর্তমান সময়ের ‘নব্য’ রাজনীতিবিদদের প্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, “দুঃসময়ে অনেককে পাশে পাইনি। আজ যারা বড় বড় কথা বলছেন, তখন তাদের দেখা যায়নি।”
পারিবারিকভাবে তিনি একটি ঐতিহ্যবাহী মন্ডল বংশের সন্তান। তার দাদা কফিল উদ্দিন মন্ডল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সম্মান বজায় রেখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন যা তাদের পরিবারের রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক। শেষে তিনি বলেন, “আমি নিজের ইচ্ছায় নয়, জনগণের চাওয়ায় নির্বাচন করছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদের পাশে থাকতে চাই।”
বর্তমানে থানা বিএনপির সদস্য এবং তিনবারের সফল ওয়ার্ড সভাপতি হিসেবে মোঃ আব্দুল হামিদ মন্ডল আবারও মাঠে নামছেন মানুষের ভালোবাসা নিয়ে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও মানবিকতা আগামী দিনে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ৩২নং ওয়ার্ডবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৭ বছরের দুঃসময় পেরিয়ে ছাদে গোপন বৈঠক থেকে জনতার আস্থার প্রতীক বর্তমানে থানা বিএনপির সদস্য, “জনগণের অনুরোধেই নির্বাচন করছি”

ত্যাগ, সাহস আর মানুষের ভালোবাসায় গড়া নেতৃত্ব ৩২নং ওয়ার্ডে আবারও প্রার্থী হচ্ছেন মোঃ আব্দুল হামিদ মন্ডল

আপডেট সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬