৩২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্মরণসভা; দেশনেত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা
গাজীপুরে অধ্যাপক এম.এ মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মিলাদে শ্রদ্ধাঞ্জলি
- আপডেট সময় : ০১:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৬৫০ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের গাছা থানার ৩২ নং ওয়ার্ডে সাবেক মন্ত্রী, সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক এম. এ. মান্নান-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আঃ জব্বার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম মন্ডল, যুবদলের ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ বাবুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সদস্য মোঃ সোহেল রানা, কলমতর সরকার, মোঃ সোহানা এবং এইচ.এম. হিরন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজগণ এবং অংশগ্রহণ করেন মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও স্থানীয় মুসল্লিরা। এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের উপস্থিতিতে দোয়া পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক এম. এ. মান্নান ছিলেন গাজীপুরের মাটি ও মানুষের নেতা, যিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপির নেতাকর্মীরা সমাজসেবায় নিজেদের নিয়োজিত রাখবেন বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি তার পিতা অধ্যাপক এম. এ. মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। এর অংশ হিসেবে ৩২ নং ওয়ার্ডেও একইভাবে কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলে অধ্যাপক এম. এ. মান্নান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতা-কর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।











